সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে তল্লাশি চালিয়ে আইসিস জঙ্গিডেরার খোঁজ পেল এনআইএ৷ জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ এখানে চলত বলেই অনুমান করা হচ্ছে৷ সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়েছে৷
ভারতে আইসিস জঙ্গিদের শক্তিবৃদ্ধির খবর পেয়ে বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে অভিযান৷ ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্দেহভাজনদের আটক করা হয়েছে৷ এবার হায়দরাবাদে বড়সড় সাফল্য এল৷ ১০ জায়গায় তল্লাশি চালিয়ে খোঁজ মিলল আইসিস মডিউলের৷ এনআইএ ও হায়দরাবাদ পুলিশের যৌথ উদ্যোগে চলে এই অভিযান৷ গোপনসূত্রে খবর পেয়ে মোঘলপুরা ও ভবানীনগর এলাকায় অভিযান চালানো হয়৷ শহরের পুরনো বাড়িগুলোতেই ঘাঁটি গড়ে দেশে জঙ্গি হানার পরিকল্পনা ছিল আইসিসের৷ ইতিমধ্যেই আটক করা হয়েছে ১১ জন সন্দেভাজনকে৷ অভিযানে নগদ ১৫ লক্ষ টাকা-সহ উদ্ধার করা হয়েছে বিস্ফোরক ও অস্ত্র তৈরির মালমশলাও৷ ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে জঙ্গিহানায় যখন সারা দুনিয়া নিন্দামুখর, তখনই দেশের জঙ্গিহানা প্রতিরোধে এই সাফল্য এল৷ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে আরও তল্লাশি চালানো হবে বলেও জানানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন