সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমি বাঁচতে চাই”৷ কথাটা বলার শক্তি ছিল না৷ ছোট্ট একটা কাগজের টুকরোতে লিখে ডাক্তারদের জানিয়েছিলেন ২৩ বছরের মেয়েটা৷ তখনও দেশ তাঁর নাম জানত না৷ তাই নির্ভয়া নাম দিয়েছিল তাঁকে৷ ২০১২ সালের ১৬ ডিসেম্বর নৃশংসভাবে তাঁকে ধর্ষণ করা হয়েছিল৷ তেরো দিন বাঁচার জন্য আপ্রাণ লড়াই করে মৃত্যুর কাছে হার মেনেছিলেন দিল্লির জ্যোতি সিং পান্ডে৷ কিন্তু তাঁর লড়াইকে থেমে যেতে দেয়নি দেশবাসী৷ রাজধানী সাক্ষী হয়েছিল ঐতিহাসিক বিক্ষোভের৷
ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত
নির্ভয়াকে ঘিরে আবেগের কথা মাথায় রেখেই ২০১৩ সালে তৎকালীন ইউপিএ সরকার শুরু করেছিল ‘নির্ভয়া ফান্ড’৷ বরাদ্দ হয়েছিল ১০০০ কোটি টাকা৷ ঠিক হয়েছিল নারী ও শিশুকন্যাদের নিরাপত্তার জন্য খরচ করা হবে এই টাকা৷ আজও রয়েছে সেই ফান্ড৷ অটুট৷ একটি টাকাও খরচ হয়নি সেই বরাদ্দ থেকে৷ তাহলে কী দেশে নারী ও শিশুকন্যাদের বিরুদ্ধে কোনও অপরাধ ঘটছে না? ঘটছে না কোনও ধর্ষণ, নিগ্রহ?
অল্পের জন্য দুর্ঘটনা এড়াল জন শতাব্দী এক্সপ্রেস, নিরাপদে ৭০০ যাত্রী
হচ্ছে এবং বাড়ছে৷ ক্রমাগত বেড়েই চলেছে৷ অন্তত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র (NCRB) ২০১৫ সালের এই পরিসংখ্যান তাই বলছে৷ জাতীয় এই ব্যুরোর সাম্প্রতিক হিসেব আনুযায়ী দেশে ৩৪,৬৫১টি মামলা নথিভুক্ত হয়েছে৷ আর এই মামলাগুলির মধ্যে শতকরা ৯৫ ভাগ মহিলারাই ধর্ষককে চিহ্নিত করেছেন৷ কিন্তু সুফল ক’জন পেয়েছেন কিংবা নির্ভয়া ফান্ডের কথা তাঁরা আদেও জানেন কিনা, সেই প্রশ্নের উত্তর জানা নেই ৬৮তম সাধারণতন্ত্র দিবসেও৷
তেরঙায় সেজে উঠল বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন