Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Arvind Kejriwal

জামিন পেলেন না কেজরি, থাকতে হবে ইডি হেফাজতেই

আবগারি দুর্নীতিতে গত বৃহস্পতিবার গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৪, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৪, ১৯:৩৬

options
link
জামিন পেলেন না কেজরি, থাকতে হবে ইডি হেফাজতেই zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন পেলেন না অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় আপাতত ইডি হেফাজতেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী ৩ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে দিল্লি হাই কোর্টে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিল্লির আবগারি দুর্নীতিতে জড়িত থাকার কারণে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। 

২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছিল কেজরিকে। তবে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা তো দূরের কথা হাজতে থেকেই সরকার চালানোর ঘোষণা করেছেন কেজরিওয়াল। সেইমতো জেলের মধ্য থেকেই মন্ত্রীদের একের পর এক বার্তা দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তা পালন করছেন দিল্লির মন্ত্রীরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মর্মান্তিক! দোলের অনুষ্ঠানে নাচের মাঝে মাথায় পড়ল বিরাট ডিজে বক্স, মৃত্যু নাবালকের

এহেন পরিস্থিতিতে গ্রেপ্তারির বিরোধিতা করে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন কেজরি। ইডি গ্রেপ্তারিতে তাঁর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও দোষ প্রমাণ করতে পারেনি বলেও আবেদনপত্রে উল্লেখ করেন তিনি। বুধবার শুনানির পরে এই মামলায় ইডির জবাব তলব করেছে দিল্লি হাই কোর্ট। জবাব দেওয়ার জন্য় সাতদিন সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আগামী ৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানি রয়েছে। ততদিন পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন আপ (AAP) সুপ্রিমো। 

উল্লেখ্য, আবগারি দুর্নীতিতে কেজরির গ্রেপ্তারির তীব্র নিন্দা করে এদিনই সরব হয়েছেন স্ত্রী সুনীতা। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, “আবগারি দুর্নীতি মামলায় গত ২ বছরে ২৫০-এর বেশি তল্লাশি অভিযান চলেছে। তথাকথিত দুর্নীতির বেআইনি টাকার খোঁজ চালাচ্ছে। আপের প্রায় সব নেতৃত্বের বাড়িতে তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত একটি টাকা ওরা খুঁজে পায়নি।” সেই সঙ্গে সুনীতার হুঁশিয়ারি ছিল, আগামী ২৮ মার্চ আদালতের সামনে অরবিন্দ কেজরিওয়াল জানাবেন টাকা আসলে কোথায় রয়েছে। কিন্তু তার আগের দিনই খারিজ হল কেজরির জামিনের আবেদন। 

[আরও পড়ুন: কেজরির গ্রেপ্তারির পরে আপে ভাঙন, বিজেপিতে দলের একমাত্র লোকসভা সাংসদ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.