Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Karnataka

বোরখা পরোনি কেন? স্কুলছাত্রীদের বাসে উঠতে দিল না চালক! চাঞ্চল্য কর্ণাটকে 

অভিযোগ, ছাত্রীদের ধর্মীয় পরিচয় জানতে চান চালক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৩, ১৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৩, ১৬:১০

options
link
বোরখা পরোনি কেন? স্কুলছাত্রীদের বাসে উঠতে দিল না চালক! চাঞ্চল্য কর্ণাটকে  zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবান শাসিত আফগানিস্তান (Afghanistan) নয়, কর্ণাটকে (Karnataka) বোরখা না পরায় বাসে উঠতে দেওয়া হল না স্কুলছাত্রীদের। এই ঘটনায় একটি বেসরকারি বাসের চালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বোরখা পরা ছিল না বলে মুসলিম ছাত্রীদের বাসে চাপতে বাধা দেন তিনি। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজ্যের কমলাপুর তালুকে। যদিও পরে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন চালক।

ঘটনাটি কর্ণাটকের কমলাপুর তালুকের ওকালি গ্রামের। প্রতিদিনের মতোই বাসবকল্যাণের স্কুলে যাবে বলে বাসস্ট্যান্ডে আসে ছাত্রীরা। কালাবুর্গি-বাসবকল্যাণ রুটের বাসটি বাসস্টপে দাঁড়ালেও মুসলিম ছাত্রীদের বাসে উঠতে বাধা দেন চালক। তিনি জানিয়ে দেন, বাসে উঠতে হলে ওই ছাত্রীদের বোরখা পরা বাধ্যতামূলক। ছাত্রীদের অনেকেই হিজাব পরে থাকলেও মানতে চাননি অভিযুক্ত। তাঁর সাফ কথা, বোরখা পরতে হবে। তবেই বাসে ওঠার অনুমতি দেওয়া হবে। এর জন্য প্রত্যেক ছাত্রীর নাম এবং ধর্ম জানতে চান চালক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়]

ছাত্রীদের অভিযোগ, নাম ও ধর্ম পরিচয় না বলায় তাদের সঙ্গে বচসা শুরু করে দেন চালক। ছাত্রীদের মৌখিক হেনস্তা করা হয় বলেও অভিযোগ। এর মধ্যে সাধারণ যাত্রীরা ঘটনাস্থলে এসে পড়েন। তারা চালককে চেপে ধরলে পিছু হঠেন ওই ব্যক্তি। যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তিনি। জানান, বাস মেরামতের প্রয়োজন রয়েছে, সেই কারণেই ছাত্রীদের বাসে উঠতে বাধা দেওয়া হয়েছিল।

[আরও পড়ুন: বিজেপির কৌশলে জল, বিধানসভায় মুলতুবি প্রস্তাব গ্রহণ করলেন স্পিকার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.