Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Spices

এভারেস্ট ও MDH মশলায় মেলেনি ক্যানসারের ‘বিষ’, রিপোর্ট হাতে পেল FSSAI!

ভারতীয় মশলায় ক্যানসারের উপাদান করা হচ্ছে কিনা তা নিয়ে জল্পনার মধ্যেই স্বস্তি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৪, ১২:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৪, ১২:০৫

options
link
এভারেস্ট ও MDH মশলায় মেলেনি ক্যানসারের ‘বিষ’, রিপোর্ট হাতে পেল FSSAI! zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি। এমডিএইচ ও এভারেস্টের মশলায় ক্যানসার সৃষ্টিকারী উপাদানের সন্ধান মেলেনি বলেই জানতে পেরেছে FSSAI। সূত্রানুসারে এমনটাই জানা গিয়েছে। এখনও পর্যন্ত ২৮টি ল্যাবরেটরির রিপোর্ট তেমনই বলছে বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। ৬টি ল্যাবরেটরির রিপোর্ট আসতে বাকি। তবে এখনও কেন্দ্রের তরফে এই সংক্রান্ত কোনও ঘোষণা করা হয়নি। সম্ভবত সমস্ত রিপোর্ট হাতে আসার পরই রিপোর্ট প্রকাশ করতে পারে কেন্দ্র।

প্রসঙ্গত, এক ধরনের কীটনাশক মশলায় ব্যবহার করা হয় রাসায়নিক হিসেবে। যার নাম ইথিলিন অক্সাইড। এটি কার্সিওজেনিক বলে পরিচিত। অর্থাৎ যা ক্যানসার (Cancer) সৃষ্টি করতে পারে। সেই উপাদান ভারতীয় মশলায় ব্যবহার করা হচ্ছে কিনা তা যাচাই করতে গত মাসেই পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছিল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গভীর রাতে হিরণের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি হানা, ‘ষড়যন্ত্র’, দাবি বিজেপি প্রার্থীর]

দেশের শীর্ষস্থানীয় মশলা নির্মাতা সংস্থার বহু পণ্যই নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর (Singapore), হংকং (Hong Kong)। তাই সতর্কতা অবলম্বন করতে এদেশেও সমস্ত মশলার নমুনা যাচাই করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর পর কেরলের ইন্ডিয়ান স্পাইস রিসার্চ ইনস্টিটিউট, হরিয়ানার এনআইএফটিইএম, মুম্বইয়ের বিএআরসি, লখনউয়ের সিএমপিএপি, অসনের ডিআরডিও, আইসিএআর, পুণেতে অবস্থিত ন্যাশনাল রিসার্চ সেন্টার অন গ্রেপসের মতো বহু সংস্থার তরফে পরীক্ষা করা হয়েছিল ভারতীয় মশলার নমুনা।

এর আগেই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি বিবৃতি জারি করে জানিয়েছিল, কোনও মশলায় (Indian spices) কতখানি কীটনাশক মেশানো হবে, সেই নিয়ে ভারতে যথেষ্ট কড়াকড়ি রয়েছে। এই ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে কড়া দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই কীটনাশক মেশানোর মাত্রায় তারতম্য করা হয়।

[আরও পড়ুন: ‘এমনি জিতে যাব…’, ঘাটালের ভোটের আগেই আত্মবিশ্বাসী দেব]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.