সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে বাজারে নতুন ১০০০ টাকার নোটের ছবি ভাইরাল হয়ে গিয়েছে৷ ছবি দেখে সাধারণ মানুষ ধরেই নিয়েছিলেন খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ১০০০ টাকার নতুন নোট৷ খুচরো সমস্যায় জেরবার সাধারণ মানুষ ভেবেছিলেন বড় নোট ভাঙানোর সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন তাঁরা৷ কিন্তু এই রটনাকে দমিয়ে দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বুধবার জানিয়ে দেওয়া হল এই মুহূর্তে বাজারে আসছে না নতুন ১০০০ টাকার নোট৷
প্রসঙ্গত, গত নভেম্বর মাসের আট তারিখ নরেন্দ্র মোদি দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেছিলেন৷ আর তখনই তিনি ঘোষণা করেন নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে আসছে৷ এই ঘটনার পরই খুচরোর আকাল দেখা দেয় দেশজুড়ে৷ ২০০০ টাকার নতুন নোট হাতে পেলেও তা ভাঙাতে গিয়ে সমস্যার সম্মুখীন হন মানুষ৷ আর তখনই দেশে নতুন ১০০০ টাকার নোটের দাবি উঠতে থাকে৷ এই ঘটনার পরই আচমকা ভাইরাল হয়ে যায় নীল রঙের নতুন ১০০০ টাকার নোটের ছবি৷ নতুন ১০০০ টাকার নোট আসছে রটেও যায়৷ কিন্তু এই সমস্ত খবরকেই ভুঁয়া প্রমাণ করে আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই কেন্দ্রর তরফ থেকে নতুন ১০০০ টাকার নোট আনার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন