স্টাফ রিপোর্টার: ট্রেনে রেলের খাবার খেতে না চাইলে এবার টিকিট কাটার সময় মিল চার্জ দিতে হবে না৷ আগে বিষয়টি বাধ্যতামূলক থাকলেও এবার সেটিকে ‘অপশনাল’ করল রেল৷
পূর্বাঞ্চলে প্রথম এই ব্যবস্থা চালু হচ্ছে হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেসে৷ আগামী ১৫ জুন থেকে ওই ট্রেনে বিষয়টি কার্যকর হচ্ছে বলে আইআরসিটিসি-র পূর্বাঞ্চলের গ্রূপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র জানিয়েছেন৷ এরপর পাটনা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে এই অপশন চালু হবে৷
পুরী শতাব্দী এক্সপ্রেসে পঁয়তাল্লিশ দিন পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালিয়ে দেখবে আইআরসিটিসি৷ ট্রেনে খাবার না নিয়ে ই-ক্যাটারিং-এর মাধ্যমে যাত্রীরা খাবার সংগ্রহ করতে পারবেন৷ রেলের একঘেয়ে খাবারে অনাসক্ত হয়ে পড়েছেন যাত্রীদের অনেকেই৷ তাই অনেকেই ট্রেনে খাবার না নেওয়ার পক্ষ নিয়েই রেলের কাছে আবেদন জানিয়েছিলেন৷ এরপরেই রেল এই ‘অপশনে’র সিদ্ধান্তে আসে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন