সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসি আসি করেও আসছে না বর্ষা৷ গরমে নাজেহাল বঙ্গবাসী৷ তাপমাত্রা চল্লিশের নিচে৷ কিন্তু, তাতে কী? জলীয়বাষ্পের কল্যাণে বাইরে বের হলেই ঘর্মাক্ত কলেবরে যাই যাই রব৷ এদিকে ৫৩-৫৪ ডিগ্রি সেলসিয়াসেও ওঁরা বাইরে সদা জাগ্রত৷ চড়া রোদে তপ্ত মাটিতে দাঁড়িয়ে কড়া নজর থাকে সীমান্তের কাঁটাতারে৷ যাতে শত্রু দেশের ছায়াও না মাড়াতে পারে৷
দেশের সেই সাহসী সীমান্তরক্ষীদের এবারে বিশেষ পিসিএম কুল জ্যাকেট দিতে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক৷ বিশেষ এই জ্যাকেটের সৌজন্যে পঞ্চাশের উপর তাপমাত্রাতেও ঠান্ডা থাকবে বিএসএফ জওয়ানদের দেহ৷ আপাতত ট্রায়াল ভার্সানে রয়েছে এই অত্যাধুনিক পিসিএম জ্যাকেট৷ নানা ধরনের পরীক্ষা-নীরিক্ষার পরই তুলে দেওয়া হবে বিএসএফ-এর হাতে৷
প্রসঙ্গত এর আগেও একবার পিসিএম কুল জ্যাকেট পরীক্ষামূলক ভাবে ব্যবহার করেছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক৷ তবে, সেবারে আশানুরূপ ফল মেলেনি৷ অবশ্য এবারে প্রযুক্তিগত ভাবে অনেক উন্নত নতুন এই কুল জ্যাকেট৷ এমনটাই জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন