Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

হরিয়ানা বিধানসভায় ধর্ষণ কমানোর দাওয়াই দিলেন নগ্ন সাধু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গালে ফ্রেঞ্চ কাট দাড়ি৷ চোখে চশমা৷ চেহারায়, চাকচিক্যে আধুনিক হলেও তিনি একেবারে নগ্ন৷বিধানসভায় বসে আছেন মন্ত্রী, এমএলএ-দের বসার জায়গার বেশ উপরেই৷ আর শোনাচ্ছেন একের পর এক ‘কড়ে বচন’৷ বিধানসভার বাদল অধিবেশনে প্রথমবার এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল হরিয়ানা৷ ‘কড়ে বচন’ সেশনে বাইরে থেকে আমন্ত্রিত হয়ে কেউ তাঁর ভাবনা জানাতে পারেন৷ সেখানেই রামবিলাস … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/nude-monk-recommended-ways-to-eradicate-female-foeticide-in-haryana-assembly/pid/17429/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "হরিয়ানা বিধানসভায় ধর্ষণ কমানোর দাওয়াই দিলেন নগ্ন সাধু"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০১৬, ০৯:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০১৬, ০৯:০৭

options
link
হরিয়ানা বিধানসভায় ধর্ষণ কমানোর দাওয়াই দিলেন নগ্ন সাধু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গালে ফ্রেঞ্চ কাট দাড়ি৷ চোখে চশমা৷ চেহারায়, চাকচিক্যে আধুনিক হলেও তিনি একেবারে নগ্ন৷বিধানসভায় বসে আছেন মন্ত্রী, এমএলএ-দের বসার জায়গার বেশ উপরেই৷ আর শোনাচ্ছেন একের পর এক ‘কড়ে বচন’৷

বিধানসভার বাদল অধিবেশনে প্রথমবার এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল হরিয়ানা৷ ‘কড়ে বচন’ সেশনে বাইরে থেকে আমন্ত্রিত হয়ে কেউ তাঁর ভাবনা জানাতে পারেন৷ সেখানেই রামবিলাস পাসোয়ানের আমন্ত্রণে হাজির হয়েছিলেন জৈন ধর্মাবলম্বী এই সাধু৷ শোনালেন তাঁর ভাবনার কথা৷ সাম্প্রতিক নানা ইস্যুতে কী তাঁর মতামত? রাজনীতির উপর ধর্মের নিয়ন্ত্রণ জরুরি বলেই মনে করেন তরুণ সাগর নামে এই দিগম্বর সাধু৷ ধর্ম তাঁর কাছে স্বামীর মতো, রাজনীতি সেখানে পত্নী৷ অর্থাৎ পত্নী তথা মহিলাদের উপর পতি তথা পুরুষের নিয়ন্ত্রণকেই জোর গলায় প্রচার করলেন সাধু৷ তাঁর বক্তব্য, পত্নী তথা রাজনীতির নিয়মের অনুশাসনে থাকা বাধ্যতামূলক৷ আর তাই এর উপর ধর্মের নিয়ন্ত্রণও প্রাসঙ্গিক৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভ্রুণহত্যা রুখতেও তিনি শোনালেন তাঁর নিজস্ব দাওয়াই৷ তাঁর মতে, সামাজিক ও রাজনৈতিকভাবেই এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব৷ কী সেই পথ?  যাঁদের মেয়ে নেই তাঁরা যেন রাজনীতিতে অংশ না নিতে পারেন, এমনকী যাঁদের মেয়ে নেই তাঁদের পরিবারের সঙ্গে কেউ যেন বিবাহবন্ধনে আবদ্ধ না হন৷ সন্ন্যাসীরাও এরকম বাড়ি থেকে যেন সাহায্য না নেন৷ অর্থাৎ সামাজিকভাবে একঘরে করেই সমস্যা রোখার ভাবনা তাঁর৷ তাঁর মতে এর ফলেই কন্যা সন্তানের প্রতি বাড়বে মমত্ব৷ তাতেই আটকানো যাবে ধর্ষণের মতো ঘটনা৷

সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানকে তুলোধোনা করে সাধুর মন্তব্য, কোনও ধর্মই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না৷ সরকার অস্ত্র কিনতে যে পরিমাণ অর্থ ব্যয় করে, তা শিক্ষার পিছনে খরচ করলে সন্ত্রাস অনেক আগেই বন্ধ হয়ে যেত বলে দাবি তাঁর৷ মোদি সরকারের কাজকর্মের প্রশংসাও শোনা গেল সাধুর মুখে৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.