Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

বকশিশের ৩০০ টাকা না পেয়ে সদ্যোজাতকে হিটারে পোড়াল আয়া

অমানবিক!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২০, ১৩:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২০, ১৩:২৫

options
link
বকশিশের ৩০০ টাকা না পেয়ে সদ্যোজাতকে হিটারে পোড়াল আয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার জন্য সদ্যোজাতকে হিটারের সামনে রেখে দিল আয়া। শিশুর পরিবার যাতে তাকে বাড়তি ৩০০ টাকা দিতে বাধ্য হয়, সেই জন্যই এই কাণ্ড সে ঘটিয়েছে বলে জানা গিয়েছে। জয়পুরের চুরু জেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, আয়ার এই নৃশংস ব্যবহারের কারণে শিশুটির মুখের কিছু অংশ পুড়েও গিয়েছে।

এই ঘটনার পরেই আয়াকে সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেছে সদ্যোজাতর পরিবার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, গত সোমবার জন্ম নেই শিশুটি। আর তাঁর জন্মের খুশিতেই শিশুর পরিবারের কাছে সেবিকা ৩০০ টাকা দাবি করে। সেই টাকা দিতে শিশুর পরিবার অস্বীকার করায় শিশুটিকে হিটারের কাছে রেখে দেয় সেবিকা। এই ঘটনা ঘটানোর অপরাধে সেবিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬, ১৬৬ বি, ৩৩৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

গোটা বিষয়টি তদন্ত করে দেখতে একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্যকেন্দ্র।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.