Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Perliament

‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশ হতে পারে সংসদের বিশেষ অধিবেশনে! বাড়ছে গুঞ্জন

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওই অধিবেশন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৩, ১৯:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৩, ১৯:১১

options
link
‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশ হতে পারে  সংসদের বিশেষ অধিবেশনে! বাড়ছে গুঞ্জন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের (Parliament Special Session) ডাক দিয়েছে কেন্দ্র। কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সেব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ মোদি সরকারের। তবে গুঞ্জন, ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বিল সম্ভবত পেশ করা হবে এবারের অধিবেশনে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই।

‘এক দেশ, এক নির্বাচনের’ পরিকল্পনার কথা অনেকদিন ধরেই বলে আসছে বিজেপি। এবার সেই সংক্রান্ত বিলই আনা হতে পারে সংসদের বিশেষ অধিবেশনে। এমন গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। একসঙ্গে লোকসভা (Loksabha), বিধানসভা (Assembly) ও স্থানীয় স্তরের নির্বাচন করার কথা বলা হবে ওই বিলে। পাশাপাশি জল্পনাও রয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি কিংবা লোকসভার সম্প্রসারণ সংক্রান্ত বিলও পেশ করা হতে পারে। আপাতত এই নিয়ে নানা গুঞ্জন থাকলেও কেন্দ্রের তরফে যেহেতু কিছুই বলা হয়নি, তাই কেন ওই অধিবেশন ডাকা হয়েছে সেসম্পর্কে কোনও নিশ্চিত ধারণা করা যাচ্ছে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আদানিদের বিরুদ্ধে নয়া দুর্নীতির অভিযোগ, ‘বিদেশি ষড়যন্ত্র’ পালটা দুর্নীতি সংস্থার]

এদিন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী টুইটারে জানিয়ে দেন, ‘অমৃত কালে সংসদে ফলপ্রসূ পর্যালোচনা ও বিতর্ক প্রত্যাশা করা হচ্ছে।’ স্বাভাবিক ভাবেই এই ঘোষণা ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়েছে। যার মধ্যে অন্যতম গুঞ্জন, এই অধিবেশন নতুন সংসদ ভবনে হবে কিনা। যদিও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি এও মনে করা হচ্ছে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনও সম্ভবত হবে না।

[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.