সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য চেয়ে সংসদে এককাট্টা বিরোধীরা৷ সোমবারও বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে বারবার মূলতবি হয়ে যায় সংসদের দুই কক্ষ৷ বিরোধীদের দাবি, নোটবাতিল ইস্যুতে চলা বিতর্কে প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে৷ রাজ্যসভায় কংগ্রেস সহ বেশ কিছু বিরোধীদল দাবি তোলে, নোট বাতিল ইস্যুতে ভোটাভুটির পর বির্তকের আয়োজন করতে হবে৷
এদিন ফের রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি নোট বাতিল ইস্যুতে বিরোধীদলনেতা গুলাম নবি আজাদের বিতর্কিত মন্তব্যের কথা উত্থাপন করেন৷ ট্রেজারি বেঞ্চের সদস্যদের থেকেও এই বিষয়ে স্লোগান উঠে আসে৷
অন্যদিকে লোকসভার বদলে মুম্বইতে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রীর বেশি মন দিয়েছেন বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী৷ এদিন লোকসভায় আসার আগে দিল্লির বিভিন্ন এটিএমগুলি ঘুরে দেখেন তিনি৷ এটিএমের সামনে দাঁড়িয়ে মানুষের হেনস্তা হওয়া নিয়ে তোপ দাগেন প্রধানমন্ত্রীকে৷
এদিকে নোটবাতিল ইস্যুতে আগামী বুধবার সংসদের সামনে গান্ধীমূর্তির পাদদেশে ২০০ জন সাংসদ সম্মিলিতভাবে জমায়েতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ এদিনও গত তিনদিনের মত সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে নোট বাতিল ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন