Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

আইনি সংস্থায় আয়কর হানা, বাজেয়াপ্ত ১৩.৫৬ কোটি টাকা

যার মধ্যে রয়েছে ২.৫ কোটি টাকার নতুন ২০০০ টাকার নোট৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১১, ২০১৬, ১৩:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১১, ২০১৬, ১৩:০৮

options
link
আইনি সংস্থায় আয়কর হানা, বাজেয়াপ্ত ১৩.৫৬ কোটি টাকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলমারির খুলতেই দেখা গেল থরে থরে সাজানো টাকার বান্ডিল৷ সুটকেস খুলতেও চক্ষু চড়কগাছ আয়কর আধিকারিকদের৷ চিত্রটা দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসের একটি ল’ ফার্মের৷ শনিবার রাতে ওই ল ফার্মে হানা দিয়ে বেহিসাবি ১৩.৫৬ কোটি টাকা বাজেয়াপ্ত করল আয়কর দফতর৷ যার মধ্যে আড়াই কোটি টাকাই নতুন নোট বলে জানা গিয়েছে৷

আয়কর দফতরের আধিকারিকরা ছাড়াও এই অভিযানে ছিলেন দিল্লি পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা৷ আয়কর আধিকারিকরা জানাচ্ছেন, মোট টাকার মধ্যে ছিল ৭ কোটি টাকার পুরনো হাজারের নোট, ৩ কোটি টাকার ১০০ টাকার নোট আর ২.৫ কোটি টাকার নতুন ২০০০ টাকার নোট৷ গত দু’মাস আগেই এই সংস্থায় হানা দিয়েছিল আয়কর দফতর, তখনই বেহিসাবি ১৯ কোটি টাকার সন্ধান পেয়েছিল আয়কর আধিকারিকরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.