সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
- শূন্যপদ – ১৪,০০০
- প্রয়োজনীয় যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ
- আবেদনকারী – ৯,২৪,০০০
- যোগ্যতা বিচারে শ্রেণিভেদ – স্নাতক- ১,১৯,০০০, স্নাতকোত্তর- ১৪,৫৬২, পিএইচডি– ১২, ইঞ্জিনিয়ার- ৯,৬২৯,
- বাকি উচ্চ মাধ্যমিক পাশ
এই হল মধ্যপ্রদেশের সাম্প্রতিক কনস্টেবল নিয়োগের বিজ্ঞাপনের ফল৷ যার মাস মাইনে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা৷ সঙ্গে অ্যাডিশনাল গ্রেড পে ১,৯০০৷ যার জন্য পড়ে গিয়েছে আবেদনের হুড়োহুড়ি৷ আবেদনের এই তালিকা থেকে বাদ যায়নি পিএইচডি ডিগ্রিধারী, ইঞ্জিনিয়াররাও৷ সবার একটাই চাহিদা, সরকারি চাকরি চাই!
সরকারি চাকরির এহেন চাহিদা নতুন নয়, এর আগেও দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারের ফরেস্ট গার্ডের শূন্যপদ পূরণের ক্ষেত্রে৷ সেক্ষেত্রেও চাকরিপ্রার্থীর তালিকায় ঠাঁই পেয়েছিলেন পিএইচডি, ইঞ্জিনিয়ার, স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীরা৷ এবারে মধ্যপ্রদেশে সেই চালচিত্র ফের প্রকাশ্যে আসায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে৷ মধ্যপ্রদেশ প্রফেশনাল এগজামিনেশন বোর্ডের ডিরেক্টর ভাস্কর লক্ষকারের অবশ্য বক্তব্য, ”আমাদের কাজ পরীক্ষা নেওয়া, তাঁর বিচার-বিশ্লেষণ করা নয়৷” তাই ১৭ই জুলাই উচ্চ মাধ্যমিক পাশদের সঙ্গে কনস্টেবল হওয়ার লড়াইয়ে নামবেন পিএইচডি ডিগ্রিধারী, ইঞ্জিনিয়াররাও৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন