Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Punjab

বারবার নিষেধ সত্ত্বেও ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গুলি করে পাক নাগরিককে মারল বিএসএফ

অন্ধকারের সুযোগ নিয়ে ওই পাকিস্তানি নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৫, ২০:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৫, ২০:৩২

options
link
বারবার নিষেধ সত্ত্বেও ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গুলি করে পাক নাগরিককে মারল বিএসএফ zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশেন সিঁদুরের পর সীমান্তে লাগাতার গুলিবর্ষণ শুরু করেছে পাক সেনা। দু’দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি। এই আবহেই বৃহস্পতিবার পাঞ্জাবের ফিরোজাবাদে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে এক পাক নাগরিককে গুলি করে মারল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  বিএসএফ।

বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, অন্ধকারের সুযোগ নিয়ে ওই পাকিস্তানি নাগরিক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। বিএসএফের জওয়ানরা তাকে একাধিকবার আত্মসমর্পণ করার নির্দেশ দিলেও, সে কোনও বারণ না শুনে সীমান্ত পেরোনোর চেষ্টা করতে থাকলে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পহেলগাঁও হত্যাকান্ডের পর পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে আঘাত এনেছে ভারতীয় বায়ু সেনা। একাধিক জঙ্গি প্রশিক্ষণ শিবির গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে অপারেশেন সিঁদুরের পর সীমান্ত নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। এরই মধ্যে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করার আগে এক পাক নাগরিককে গুলি করল প্রতিহত বিএসএফ।

উল্লেখ্য, গত রবিবার পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় আন্তজার্তিক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করার অপরাধে এক পাক নাগরিককে গ্রেপ্তার করে বিএসএফ। তার কাছ থেকে একটি পাকিস্তানি নাগরিক পরিচয়পত্র এবং ৪০ পাকিস্তানি রুপি বাজেয়াপ্ত করা হয়। বর্তমানে সে পাঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এখনও পাক রেঞ্জার্সের হেফাজতে রয়েছেন। তাঁকে ছাড়াতে একাধিকবার ফ্ল্যাগ মিটিং করেও ব্যর্থ হয়েছে বিএসএফ আধিকারিকরা। এরই মধ্যে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ করার আগে আরও এক পাক নাগরিককে প্রতিহত করল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.