Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

এয়ার মার্শালের অবসর নিয়েও ভুয়ো খবর পাক সংবাদমাধ্যমে

অবসরের বদলে এয়ার মার্শালকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০১৯, ১২:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০১৯, ১২:২৬

options
link
এয়ার মার্শালের অবসর নিয়েও ভুয়ো খবর পাক সংবাদমাধ্যমে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা কাণ্ডের পর ভারত ও পাকিস্তান, উভয় দেশেই সোশ্যাল মিডিয়া অত্যন্ত সক্রিয়। দাবি-পালটা দাবির বন্যা বয়ে যাচ্ছে। এবার পাক সংবাদমাধ্যমের ভুয়ো সংবাদ পরিবেশনের আরও একটি দৃষ্টান্ত সামনে এল। যা কার্যত ভাইরাল করে দেয় পাক নেটিজেনরা। কিন্তু তথ্য খতিয়ে দেখতে গিয়েই সত্যিটা সামনে এসে গিয়েছে।

[‘I’m not supposed to tell you that’ কেন একথা বলেছিলেন অভিনন্দন?]

পাক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছিল, বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ব্যর্থ হামলা এবং পাক বায়ুসেনার আক্রমণ প্রতিহত করতে গিয়ে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের যুদ্ধবন্দি হওয়ার শাস্তি হিসাবে বরখাস্ত করা হয়েছে এয়ার মার্শাল চন্দ্রশেখর হরি কুমারকে। যিনি ওয়েস্টার্ন এয়ার কমান্ডের দায়িত্বে ছিলেন। একের পর এক চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে খবরটি ভাইরাল হয়ে যায়। যদিও ভারতীয় সংবাদমাধ্যম যাচাই করতে গিয়ে জানতে পারে, এয়ার মার্শাল চন্দ্রশেখর মোটেও বরখাস্ত হননি। বরং ৩৯ বছর ধরে বায়ুসেনায় কৃতিত্ব ও সুনামের সঙ্গে কাজ করে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি অবসর নিয়েছেন। কর্মজীবনের শেষ প্রায় দু’বছর তিনি ছিলেন ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ। এয়ার মার্শাল রঘুনাথ নাম্বিয়ার তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন। পরে ভারতীয় বায়ুসেনার সরকারি টুইটার হ্যান্ডেল এবং প্রেস ইনফর্মেশন ব্যুরোর তরফে সত্যিটা প্রকাশ করা হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জওয়ানদের চোখে প্রতিশোধের আগুন, অশান্তি জারি কাশ্মীরে]

তাঁকে গার্ড অফ অনার দেওয়ার ছবি প্রকাশ করে জানানো হয়, ১৯৭৯ সালে এয়ার মার্শাল চন্দ্রশেখর বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। ছিলেন রাষ্ট্রপতির এডিসি। পেয়েছেন বায়ুসেনা পদক (২০১১), বিশিষ্ট সেবা পদক (২০১৫), অতি বিশিষ্ট সেবা পদক (২০১৬) এবং পরম বিশিষ্ট সেবা পদক (২০১৮)।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

সরকারি বিবৃতি, ছবি প্রকাশ হওয়ার পর অবশ্য পাক সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়া চুপ করে গিয়েছে। ভুল স্বীকার করে দুঃখ প্রকাশের ধার মাড়ায়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.