Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

চোখ বুজলেই মহিলাদের চুলে কাঁচি, ঘুম ছুটেছে রাজস্থানে

সোশ্যাল মিডিয়া থেকে গুজবের সূত্রপাত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৭, ১০:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৭, ১০:৪৬

options
link
চোখ বুজলেই মহিলাদের চুলে কাঁচি, ঘুম ছুটেছে রাজস্থানে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজব, রটনায় দেশের নানা প্রান্তে ঘটে চলেছে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা। যার ফলে কাউকে পিটিয়ে খুন করা হচ্ছে। কোথাও আগুন ধরানো, লুঠপাট চলছে। রাজস্থানের পশ্চিম প্রান্তে গুজবের রোগ ধরা দিল অন্যভাবে। এই এলাকার মহিলাদের ঘুমোনোর সম নাকি চুল কেটে নেওয়া হয়। গোটা যোধপুর জেলায় দেখা যাচ্ছে এমন প্রবণতা। গত ২ সপ্তাহ ধরে মাথার চুল ছিঁড়েও, কাটা চুলের কিনারা করতে পারছেন না তদন্তকারীরা। অভিযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ায়। আতঙ্কে যোধপুর এবং বিকানের জেলার বিস্তীর্ণ অংশের মহিলাদের রাতের ঘুম ছুটেছে। সাধারণকে সচেতন করতে পুলিশ প্রচারে নেমেছে।

[‘মৃত’ ধর্মগুরুর দেহ সংরক্ষণের অনুমতি আদালতের, জলন্ধরে বিতর্ক]

পশ্চিম রাজস্থানের বেশ কিছু এলাকায় এখন সূর্য ডুবলেই আচমকা রাত নেমে আসছে। ঘুমোতে ভয় পাচ্ছেন মহিলারা। গত ২ সপ্তাহে যোধপুর এবং বিকানের জেলায় অন্তত ১২ জন মহিলা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চুল কাটা গিয়েছে। শিশু থেকে বড়। ঘুমোনোর সময় মেয়েদের মাথার চুল উধাও হয়ে যাচ্ছে। কেউ যেন গোপনে মাথায় কাঁচি চালাচ্ছে। যোধপুরের ফালোদির বাসিন্দা বাবুরাম মেঘাওয়াল জানান, একদিন সকালে তাঁর মেয়ে ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করে। তিনি দেখেন ১৩ বছরের মেয়ের মাথার চুল কার্যত নেই। এক বাসিন্দার বক্তব্য, এই ঘটনার সময় তাঁর পরিবারের সদস্যরা যেন ঘোরের মধ্যে ছিলেন। কোনও সুগন্ধী জাতীয় কিছু জিনিস স্প্রে করে দুষ্কর্ম চলে। গ্রামবাসীর প্রথমে ভেবেছিলেন এটা প্রেতাত্মার কাজ। তবে কয়েক দিন পর থেকে সেই ধারণা ভাঙতে থাকে। মেয়েদের চুল অক্ষত রাখতে পালা করে রাত জাগছেন এলাকার পুরুষরা। যোধপুরের বিভিন্ন এলাকার পাশাপাশি বিকানেরের বাজ্জু, মানকাসারেও একই ঘটনা ঘটেছে। যোধপুরের পুলিস সুপার রবির বক্তব্য, যে অঞ্চলে শিক্ষার হার কম, যারা অভাবী, সেই সব এলাকা টার্গেট করা হচ্ছে। অভিযুক্তদের রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এসপি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[এবার ভুঁড়িতেই আটকে যাবে আইপিএস কর্তাদের পদোন্নতি]

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে এই ঘটনার সূত্রপাত। মেসেজে জানানো হয়, তান্ত্রিকরা নাকি এই ধরনের কাজে যুক্ত। তবে কারা এর পিছনে তা অবশ্য তদন্তকারীদের কাছে পরিষ্কার নয়। রাজ্যের মহিলা কমিশনের বক্তব্য, এক শ্রেণির ধর্মগুরু তাদের স্বার্থসিদ্ধি করতে এমন কাজ করছে। যোধপুর, বিকানেরে চুল নিয়ে চুলোচুলি নয়, সবাই যেন গুটিয়ে আছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.