Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

যাত্রীর মৃত্যু, দিল্লি-দোহা রুটের বিমানের জরুরি অবতরণ

করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করা হলেও শেষপর্যন্ত বাঁচানো গেল না সেই যাত্রীকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০১৬, ১৯:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০১৬, ১৯:৪৩

options
link
যাত্রীর মৃত্যু, দিল্লি-দোহা রুটের বিমানের জরুরি অবতরণ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দিল্লি থেকে দোহা যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করা হলেও শেষপর্যন্ত বাঁচানো গেল না সেই যাত্রীকে।

দিল্লি-দোহা রুটে জেট এয়ারওয়েজের বিমানে সোমবার গভীর রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী। তাঁর শারীরিক অবস্থার অবনতির কারণে জরুরিকালীন ভিত্তিতে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণ করানো হলেও মারা যান তিনি। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)এর তরফ থেকে জানানো হয়েছে যে, মৃতদেহ নিয়ে বিমানটি মঙ্গলবার সকালে দিল্লি ফিরে এসেছে এবং পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিমান সংস্থার পক্ষ থেকে মৃতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে এবং বিমানের ওই বাকি যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.