Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Jabbalpur plane

রানওয়েতে পিছলে গেল দিল্লি-জব্বলপুরগামী বিমান, চূড়ান্ত আতঙ্কিত যাত্রীরা

বিমানে ছিলেন ৫৫ জন যাত্রী। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২২, ১৬:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২২, ১৬:১৪

options
link
রানওয়েতে পিছলে গেল দিল্লি-জব্বলপুরগামী বিমান, চূড়ান্ত আতঙ্কিত যাত্রীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল দিল্লি-জব্বলপুরগামী একটি বিমান। এটিআর-৭২ বিমানটি রানওয়েতে নামার সময় পিছলে যায়। কিন্তু চালকের তৎপরতায় শেষ পর্যন্ত পরিত্রাণ পান বিমানের ৫৫ জন যাত্রী। 

ঠিক কী হয়েছিল? শনিবার দুপুরে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ডুমনা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি নামছিল রানওয়েতে। কিন্তু অবতরণ মসৃণ না হওয়ায় বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায়। সেটিকে মাটিতে নেমে আসতে দেখা যায়। কিন্তু চালকের তৎপরতায় শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কোনও ক্ষতি হয়নি বিমান থাকা যাত্রীদের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আমার নয়, ও মোদিজির ছেলে’, ইউক্রেনে আটক সন্তানকে ফেরত পেয়ে আবেগে ভাসলেন অভিভাবক]

এরপরই দ্রুত সেখানে উপস্থিত হন বিমানবন্দরের আধিকারিকরা। সঙ্গে সঙ্গে ওই এলাকা সিল করে বিমানের যাত্রীদের লাউঞ্জে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে হাজির ছিলেন দমকল কর্মীরাও। ঠিক কেন বিমানটি পিছলে গেল রানওয়েতে? এখনও পর্যন্ত সেই কারণ জানা যায়নি। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নেপালি নাগরিকদের উদ্ধার করল ভারত, মোদিকে ধন্যবাদ দেউবার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.