Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

পাকিস্তানের বাজার ধরতে উদ্যোগ পতঞ্জলির

রামদেব জানান, দেশগুলির রাজনৈতিক পরিস্থিতি উপযোগী হলেই তাঁরা উদ্যোগ নেবেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৬, ০৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৬, ০৯:৩৭

options
link
পাকিস্তানের বাজার ধরতে উদ্যোগ পতঞ্জলির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপাল, বাংলাদেশের বাজারে ইতিমধ্যেই পৌঁছেছে রামদেবের সংস্থা পতঞ্জলির নানাবিধ পণ্য৷ বাদ নেই সৌদি আরব-সহ মধ্যপ্রাচ্যের নানা দেশও৷ এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে পাকিস্তান ও আফগানিস্তান৷
রামদেব জানান, দেশগুলির রাজনৈতিক পরিস্থিতি উপযোগী হলেই তাঁরা উদ্যোগ নেবেন৷ বাণিজ্যের প্রসারে হালফিলে নতুন নতুন পণ্য উৎপাদনে মন দিয়েছে পতঞ্জলি। দিন কয়েক আগেই বাবা রামদেব জানিয়েছেন, শীঘ্রই বস্ত্রশিল্পে পা রাখবেন তাঁরা৷ বছরশেষে বা আগামী বছরের গোড়ায় বাজারে আসবে ‘স্বদেশি জিনস’৷
পাশাপাশি পতঞ্জলি সাম্রাজ্যের ডালপালা ছড়াবে ইউরোপ ও আমেরিকারের বাজারেও, আশা যোগগুরুর৷

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.