সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে পেলেট গানের পরিবর্তে আনা হচ্ছে পাভা শেল৷ এ নিয়ে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়েছে৷ কেন্দ্র সাত সদস্যের একটি কমিটিও গড়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা ছাড়াও ওই কমিটিতে রয়েছেন বিএসএফ, সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ, আইআইটি দিল্লি এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের সদস্যরা৷ নতুন এই অস্ত্রটি কতটা কার্যকর হবে তা নিয়ে গবেষণা চলছে৷
কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চের তত্ত্বাবধানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ পাভা শেল তৈরি করেছে৷ পাভা শেলের পুরো নাম পেলারগনিক অ্যাসিড ভ্যানিলিল অ্যামাইড বা পাভা৷ লঙ্কা বা মরিচের গুঁড়োয় এই জৈব উপাদান মেলে৷ একে নোনিভ্যামাইডও বলে৷ এটি গায়ে লাগলে প্রথমে জ্বলুনি হয়, পরে সেই স্থান অবশ হয়ে পড়ে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন