Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

ফের কমল পেট্রোল, ডিজেলের দাম

এক মাসে মধ্যে তিন বার কমল দাম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৬, ১৯:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৬, ১৯:১৭

options
link
ফের কমল পেট্রোল, ডিজেলের দাম zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিটার পিছু পেট্রোলের দাম কমল ১.৪২ টাকা। ডিজেলের দাম লিটার পিছু কমল ২.০১ টাকা। রবিবারের এই মূল্যহ্রাসকে মাথায় রেখে এক মাসের মধ্যে তিন দফায় কমল পেট্রোল ও ডিজেলের দাম।
পরিবর্তিত দাম অনুযায়ী রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কমে হয়েছে ৬১.০৯ টাকা। কলকাতা, মুম্বই ও চেন্নাইতে এই পরিবর্তিত দাম যথাক্রমে ৬৪.৪৭ টাকা, ৬৫.৭০ টাকা এবং ৬০.৬৫ টাকা। আজ মধ্যরাত থেকেই এই নতুন দাম কার্যকরী হবে।
একই ভাবে, ডিজেলের পরিবর্তিত দাম লিটার পিছু ৫২.২৭ টাকা।
এই নিয়ে এক মাসের মধ্যে তিন বার কমল পেট্রোল ও ডিজেলের দাম। পয়লা জুলাই পেট্রোলের দাম কমেছিল লিটার পিছু ৮৯ পয়সা এবং ডিজেলের দাম কমেছিল লিটার পিছু ৪৯ পয়সা। ১৬ জুলাই ফের কমেছিল দাম। সে বার লিটার পিছু পেট্রোল এবং ডিজেলের দাম কমেছিল যথাক্রমে ২.২৫ টাকা এবং ৪২ পয়সা।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে টাকা এবং ডলারের মূল্যহ্রাস প্রভাব ফেলেছে জ্বালানির বাজারেও। তার জেরেই এক মাসে মধ্যে তিন বার কমল দাম।

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.