সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একদফা বাড়ল পেট্রল-ডিজেলের দাম৷ লিটার প্রতি পেট্রলের দাম বাড়ল ৪২ পয়সা, ডিজেলের দাম বাড়ল ১.০৩ টাকা৷ সংবাদসংস্থা পিটিআই এই খবর জানিয়েছে৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণেই দেশজুড়ে পেট্রল-ডিজেলের দাম বাড়ল বলে জানা গিয়েছে৷
(কাটল জট, ১৩ জানুয়ারি পর্যন্ত কার্ড গ্রহণ করবে পেট্রল পাম্পগুলি)
Advertisement
গত এক মাসে তৃতীয়বার বাড়ল ডিজেলের দাম৷ পাশাপাশি, ছয় সপ্তাহে চতুর্থবার দাম বাড়ল পেট্রলের৷ রবিবার মধ্যরাত থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে৷ নতুন বছরের শুরুতেই ফের একদফা পেট্রল-ডিজেলের দাম বাড়ায় চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে৷
(একধাক্কায় পেট্রল-ডিজেলের দাম বাড়ছে অনেকটাই)
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন