Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Delhi

লাইটারে লুকানো ক্যামেরায় মহিলার আপত্তিকর ভিডিও শুট, গ্রেপ্তার পাইলট

কেন পাইলট এমন একটি ঘটনা ঘটালেন সেই নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১৪:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১৪:৩৭

options
link
লাইটারে লুকানো ক্যামেরায় মহিলার আপত্তিকর ভিডিও শুট, গ্রেপ্তার পাইলট zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলার আপত্তিকর ভিডিও শুট করার অভিযোগ উঠল এক বিমানচালকের বিরুদ্ধে। অভিযোগ, মহিলার অনুমতি না নিয়ে স্পাই ক্যামেরায় ভিডিও করছিলেন ওই পাইলট। বিষয়টি বোঝার পরই আপত্তি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। ইতিমধ্যেই ওই অভিযুক্ত পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত মোহিত প্রিয়দর্শী একটি বেসরকারি সংস্থার বিমানচালক। বছর একত্রিশের ওই যুবক আগ্রার সিভিল লাইন্সের বাসিন্দা। 

এই ঘটনা অবশ্য বিমানে ঘটেনি। ঘটনাটি ঘটেছে দিল্লির কাছেই কিষাণগড় নামের এক গ্রামে। ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, গত ৩০ আগস্ট রাত ১০ টার পর কিষাণগড় গ্রামের একটি বাজারে গিয়েছিলেন। সেখানেই তিনি লক্ষ্য করেন এক ব্যক্তি গোপনে তাঁর ভিডিও শুট করছেন। তিনি আরও বুঝতে পারেন, ক্যামেরাটি ওই ব্যাক্তির লাইটারের মধ্যে লুকানো রয়েছে। এরপরই কিষাণগড় থানায় গোটা বিষয়টি জানিয়ে ওই পাইলটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তদন্তে নেমে ঘটনাস্থল সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপরই অভিযুক্ত ওই পাইলটের ছবি প্রকাশ্যে আনা হয়। স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজ নিয়ে ও গোয়েন্দাদের তৎপরতায় পুলিশ বিমানচালক মোহিত প্রিয়দর্শীকে গ্রেপ্তার করে । পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। যদিও কেন মোহিত এইরকম একটি ঘটনা ঘটালেন তা নিয়ে মুখ খুলছেন না কেউই।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.