সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র হাজার দশেকের তফাত৷ তাতেই টুইটারের অনুগামীদের দৌড়ে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে টপকে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোশ্যাল এই মিডিয়ামের সংখ্যাতত্ব অনুযায়ী আগস্ট মাসের ২৫ তারিখ মোদির অনুগামীর সংখ্যা ২ কোটি ২০ লক্ষ ১০ হাজার৷ আর বিগ বি’র অনুগামীর পরিমান ২ কোটি ২০ লক্ষ৷
২০০৯ সালে টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন প্রধানমন্ত্রী৷ তারপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাঁর অনুগামীর সংখ্যা৷ চলতি বছরের জানুয়ারি মাসেই বলি-বাদশা শাহরুখ খানকে টপকে টুইটারে জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে যান মোদি৷ আর সাম্প্রতিকতম হিসেবে সবার আগে নমো৷ আর ২ কোটি ৯ হাজার অনুগামীর সৌজন্যে কিং খান এখন তৃতীয় স্থানে৷
টুইটার সূত্রের খবর, প্রতি দুই মাসে প্রায় ১০ লক্ষ করে অনুগামী বাড়ে প্রধানমন্ত্রীর৷ এর কারণ সোশ্যাল মিডিয়ায় তাঁর মন কি বাত, স্বচ্ছ ভারত, মেক ইন ইন্ডিয়ার মতো নিয়মিত আপডেট৷ এই সক্রিয়তার ফলেই প্রতি দুই মাসে প্রায় ১০ লক্ষ অনুগামী বাড়ে তাঁর৷ সংখ্যাতত্বের এই বিচারে সারা বিশ্বে টুইটারে দ্বিতীয় জনপ্রিয় রাজনীতিবিদ ভারতের প্রধানমন্ত্রী৷ আগে শুধু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন