Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
PM Surya Ghar: Muft Bijli Yojana

এক কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ! প্রকল্পের সূচনা মোদির, কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'প্রধানমন্ত্রী সূর্য ঘর, বিনামূল্যে বিদ্যুৎ যোজনা'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১৭:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১৭:১৪

options
link
এক কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ! প্রকল্পের সূচনা মোদির, কীভাবে আবেদন করবেন? zoom
লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএনআই এক্স হ্যান্ডেল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরশক্তির ব্যবহার বাড়াতে দেশের ১ কোটি পরিবারকে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। লোকসভার আগেই সেই মেগা প্রকল্পের সূচনা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, সৌরশক্তির ব্যবহার এবং সুসংহত বিকাশের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুবসমাজকে।

দেশের ১ কোটি পরিবারকে সৌরবিদ্যুৎ পরিষেবা প্রদানের এই কর্মসূচির নাম কেন্দ্র দিয়েছে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর, বিনামূল্যে বিদ্যুৎ যোজনা’। এই প্রকল্পের অধীনে আবেদন করলে আম নাগরিককে কম খরচে সোলার প্যানেল বসাতে সাহায্য করবে কেন্দ্র। এমনকী সোলার প্যানেল বসিয়ে দেওয়ার পর মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এর ফলে এই পরিবারগুলির বার্ষিক সাশ্রয় হবে ১৫ থেকে ১৮ হাজার টাকা। এই প্রকল্পে কেন্দ্রের মোট খরচ হবে ৭৫ হাজার কোটি টাকা। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মারাঠা-ভূমে মহানাটক! চহ্বানের চমকে বিশ বাঁও জলে কংগ্রেসের রাজ্যসভা প্ল্যান]

সেই প্রকল্পের সূচনা করে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি লিংকও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সেই লিংকে ক্লিক করলেই আবেদন করা যাবে এই ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর, বিনামূল্যে বিদ্যুৎ যোজনা’য়। দেশের সব নাগরিকই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই প্রকল্পকে জনপ্রিয় করার জন্য পঞ্চায়েত এবং পুরসভার মতো স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নিতে অনুরোধ করেছেন মোদি।

[আরও পড়ুন: উত্তরাখণ্ডের পর অসমেও অভিন্ন দেওয়ানি বিধি! লোকসভার আগে বড় ঘোষণা হিমন্তর]

লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্প কার্যকর করতে মরিয়া কেন্দ্রের বিজেপি (BJP) সরকার। পুরোপুরি না হলেও আংশিকভাবে যদি প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলেও লোকসভার প্রচারে তা ভীষণভাবে ব্যবহার করা যাবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.