Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
ঔরঙ্গজেব

‘ঔরঙ্গজেবের মতো শতাধিক মন্দির ধ্বংস করেছেন মোদি’, তীব্র কটাক্ষ কংগ্রেস নেতার

ঔরঙ্গজেবের মতোই মন্দির দর্শনের জন্য কর চাপিয়েছেন মোদি, দাবি কংগ্রেস নেতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০১৯, ২০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০১৯, ২০:০২

options
link
‘ঔরঙ্গজেবের মতো শতাধিক মন্দির ধ্বংস করেছেন মোদি’, তীব্র কটাক্ষ কংগ্রেস নেতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাণসীর শতাধিক মন্দির ধ্বংস করেছেন আধুনিক যুগের ঔরঙ্গজেব নরেন্দ্র মোদি। মঙ্গলবার বারাণসী এসে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে এই মন্তব্যই করলেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম।

নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, “বারাণসী আসার পর আমি দেখতে পেলাম এখানকার শতাধিক মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকী ভগবান বিশ্বনাথের দর্শনের জন্য ৫৫০ টাকা নেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনা দেখে আমার মনে হচ্ছে, নরেন্দ্র মোদি আধুনিক যুগের ঔরঙ্গজেব। তিনি এমন সব প্রাচীন মন্দির ধ্বংস করেছেন যা এখানকার বাসিন্দারা ঔরঙ্গজেবের শাসনের সময়ও আগলে রেখেছিলেন। ভগবান দর্শনের জন্য তিনি যে ৫৫০ টাকার মূল্য ধার্য করেছেন তার নিন্দা করছি আমি। অতীতে যেমন ঔরঙ্গজেব জিজিয়া কর চালু করেছিলেন আধুনিক যুগের ঔরঙ্গজেবও তাই করেছেন। সবথেকে অদ্ভুত বিষয় হল, মুখে হিন্দুদের বিশ্বাস ও অধিকার রক্ষার কথা বললেও মন্দির ধ্বংস করছেন তিনি। আমি তাঁর এই আচরণের নিন্দা করছি।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন- ওড়িশার কোরাপুটে নিকেশ তিন মহিলা-সহ ৫ মাওবাদী]

এরপরই কংগ্রেস আমলে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে দাবি করেন তিনি। বলেন, “কংগ্রেস আমলে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সত্যটি সামনে আসার পর এখন ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি। এর ফলে প্রমাণ হয়েছে, আমাদের শাসনকালে ভারতীয় সেনা এতটাই শক্তিশালী ছিল যে চাইলে পাকিস্তানকে দু’টুকরো করতে পারত।”

[আরও পড়ুন- ভোট পরবর্তী রণকৌশল ঠিক করতে বৈঠকে রাহুল ও চন্দ্রবাবু]

সম্প্রতি প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি। পরে ঝাড়খণ্ডের সভা থেকে রাজীব গান্ধীর নামে দিল্লি  থেকে কংগ্রেসকে লড়াই করার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন। মঙ্গলবার মোদিকে আক্রমণ করে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। পাশাপাশি বলেন, “যেদিন রাজীব গান্ধীকে আক্রমণ করে মন্তব্য করা হয় সেদিনই আমেঠি থেকে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছে। ওখানে ন্যূনতম আড়াই লাখ ভোটে পরাজিত হবেন তিনি।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.