সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০, ১০০০ টাকার নোট বাতিলকে কেন্দ্র করে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তাল সংসদের দুই কক্ষ৷ নোট বাতিলকে কেন্দ্র করে অধিবেশনের শুরু থেকেই প্রবল বাগ-বিতণ্ডা শুরু হয় সংসদের দু’কক্ষেই৷ বিরোধী দলগুলির তরফ থেকে নোট বাতিলের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করা হয়৷ কিন্তু তুমুল উত্তেজনা এবং হই-হট্টগোলের জেরে গোটা দিনের জন্যই মুলতুবি হয়ে যায় লোকসভা৷
পাশাপাশি, এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংসদভবনের সামনে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখানো হয়৷ অন্যদিকে, রাজ্যসভায় নোট বাতিলকে কেন্দ্র করে আলোচনা জারি রাখার প্রচেষ্টা চলতে থাকে৷ এদিন কংগ্রেসের তরফ থেকে নোট বাতিল ও সাধারণ মানুষের সমস্যার ইস্যুতে আলোচনার দাবি তোলা হয়৷ কিন্তু সেখানেও হই-হট্টগোলের জেরে অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়৷
কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু কংগ্রেসের এই দাবির কথা উল্লেখ করে এক বিবৃতিতে জানান, সরকার নোট বাতিল ইস্যুকে কেন্দ্র করে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত৷ এই বিষয়ে তাঁদের যাবতীয় মতামত শুনতেও আগ্রহী সরকার৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন