সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে মৌলবাদের প্রভাব বাড়েনি৷ তবে যারা দেশের জন্য কোনও কাজ না করেই এ নিয়ে বড় বড় কথা বলছে তাদের জবাব দেওয়া উচিত জনতারই৷ যদি কোনও মৌলবাদীর জাতিবিরোধী বক্তৃতা সমাজের ভিতে আঘাত না করে, তবে সেটা চিন্তার বিষয়৷ কেন না তাহলে বুঝতে হবে দেশের, জাতির, সমাজের ইচ্ছাশক্তির কোনও জোর নেই– বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল৷
সম্প্রতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে জাতিবিরোধী স্লোগান দেওয়ার দায়ে অভিযুক্ত উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যর বিরুদ্ধে নেওয়া বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট৷ দোভালের মন্তব্য সেই সিদ্ধান্তেরই জের বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ পুণেতে ইউথ ফর ডেভলপমেণ্ট সংগঠনের অনুষ্ঠানে এই বিষয়ে মন্তব্য করেন দোভাল৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন