Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

রাষ্ট্রবিজ্ঞান হেঁশেলের পাঠ, দাবি শীর্ষ স্থানাধিকারীর

বিহারেরই আরেক ইন্টারমিডিয়েট কলেজের বিজ্ঞান বিভাগের পড়ুয়া জল ও H2O-র মধ্যে সম্পর্কই বলতে পারেনি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০১৬, ১৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০১৬, ১৯:০৪

options
link
রাষ্ট্রবিজ্ঞান হেঁশেলের পাঠ, দাবি শীর্ষ স্থানাধিকারীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনিশটিবার মাধ্যমিকে ঘায়েল হয়ে থামলেও গঙ্গারাম একেবারেই মন্দ পাত্র ছিল না৷ তা এযুগেও প্রমাণিত৷ কারণ দ্বাদশ শ্রেণিতে কলাবিভাগে শীর্ষস্থান অধিকার করা বিহারের রুবি রায় মনে করেন রাষ্ট্রবিজ্ঞানে রান্না শেখানো হয়৷ বিহারেরই আরেক ইন্টারমিডিয়েট কলেজের বিজ্ঞান বিভাগের পড়ুয়া জল ও H2O-র মধ্যে সম্পর্কই বলতে পারেনি৷

হাটে হাঁড়িটি ভাঙে বিহারের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল বেরোনোর পর৷ যখন এক স্থানীয় সংবাদ মাধ্যম পরীক্ষার শীর্ষস্থানাধিকারীদের সাক্ষাৎকার নিতে যায়৷ তাতেই ধরা পড়ে বিদ্যার এই বহর৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেশিরভাগ শীর্ষস্থানাধিকারীই বিহারের হাজিপুরের ভি এন রায় কলেজের ছাত্র-ছাত্রী৷ যা পাটনা শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিহারের শিক্ষামন্ত্রী অশোক চৌধুরি৷ এর জন্য বিহারে এডুকেশন মাফিয়াদের বাড়বাড়ন্তকেই দায়ী করেছেন তিনি৷ যারা বাইরে থেকে পরীক্ষায় নকল উত্তর জোগায় ছাত্র-ছাত্রীদের৷

bihar-cheating_650x400_51464773943

ঘটনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিহার প্রশাসন, বিশেষ করে রাজ্যের শিক্ষা দফতর৷ চাপের মুখে পড়ে, ১০ শীর্ষস্থান অধিকারী ছাত্রছাত্রীর ফের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বিহার সরকার৷ পরের সপ্তাহেই পরীক্ষা হবে বলে জানা গিয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.