Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

সুদের হার কমল প্রভিডেন্ট ফান্ডে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬-২০১৭ আর্থিকবর্ষে কমছে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার। ০.১৫ শতাংশ সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশন। ২০১৫-১৬ আর্থিকবর্ষে এই সুদের হার ৮.৮ শতাংশ। নোট বাতিলের জেরে এই বছর অর্থনীতির ওঠাপড়া চলছেই। আগামী ত্রৈমাসিকে অর্থনীতির রেখাচিত্র পড়তির দিকে যাবেই বলে অনুমান অর্থনীতিবিদদের। সেই প্রেক্ষিতেই এবার সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হল … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/provident-fund-body-fixes-8-65-per-cent-interest-rate-on-deposits-for-2016-17/pid/35489/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "সুদের হার কমল প্রভিডেন্ট ফান্ডে"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৬, ১৫:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৬, ১৫:৫৩

options
link
সুদের হার কমল প্রভিডেন্ট ফান্ডে zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬-২০১৭ আর্থিকবর্ষে কমছে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার। ০.১৫ শতাংশ সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশন।

২০১৫-১৬ আর্থিকবর্ষে এই সুদের হার ৮.৮ শতাংশ। নোট বাতিলের জেরে এই বছর অর্থনীতির ওঠাপড়া চলছেই। আগামী ত্রৈমাসিকে অর্থনীতির রেখাচিত্র পড়তির দিকে যাবেই বলে অনুমান অর্থনীতিবিদদের। সেই প্রেক্ষিতেই এবার সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এই আর্থিকবর্ষে সুদের হার হচ্ছে ৮.৬৫ শতাংশ। ২০১৬-১৭’য় জমা  পড়া টাকার ক্ষেত্রেই এই সুদের হার ধার্য হল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও ট্রেড ইউনিয়নগুলির দাবি ছিল সুদের হার বাড়ানোর। তবে বিশ্ব অর্থনীতির বাজারের সঙ্গে সাযুজ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পুরো পরিস্থিতির উপর নজর রাখে রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা। তার ভিত্তিতেই পরবর্তী সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছিল। যদিও সুদের হার বাড়ানোর বদলে তা কমিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হল এদিন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.