Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

সোমনাথ মন্দির বিতর্কে মুখ খুলে নিজেকে ‘শিবভক্ত’ বললেন রাহুল

গুজরাট ভোটে মোদির আক্রমণের জবাবে 'ইন্দিরা' তাস খেললেন কংগ্রেসের হবু-সভাপতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৬:১৭

options
link
সোমনাথ মন্দির বিতর্কে মুখ খুলে নিজেকে ‘শিবভক্ত’ বললেন রাহুল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমনাথ মন্দিরের রেজিস্টার বিতর্কে এই প্রথম মুখ খুললেন কংগ্রেসের হবু সভাপতি রাহুল গান্ধী। সাফ জানালেন, নিজের ধর্মবিশ্বাসকে তিনি রাজনীতিতে টেনে আনার পক্ষপাতী নন। এখানেই না থেমে তিনি আরও যোগ করেছেন, তাঁর দিদিমা ইন্দিরা গান্ধী ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। সে কথা যেন মোদি ভুলে না যান।

[ডোকলামকে ফের নিজেদের এলাকা বলে দাবি চিনের, মোতায়েন লালফৌজও]

সোমনাথ মন্দিরে রাহুল গান্ধীর প্রবেশ নিয়ে বিতর্ক উসকে দিয়েছে বিজেপি। সোমনাথ মন্দিরে কোনও অ-হিন্দু প্রবেশ করলে নাম নথিভুক্ত করতে হয়। বিধানসভা ভোটের আগে ঈশ্বরের আশীর্বাদ পেতে রাহুলও পৌঁছে যান ওই মন্দিরে। দেখা যায়, মন্দিরের রেজিস্টারে কংগ্রেসের এক কর্মী সই করেছেন। সেই সইয়ের উপরে রাহুল গান্ধী ও আহমেদ প্যাটেলের নামও নথিভুক্ত রয়েছে। ঝাঁপিয়ে পড়ে বিজেপি শিবির। রাহুল গান্ধী যে হিন্দু নন প্রমাণ করতে নেতা-কর্মীদের ময়দানে নামিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।। বিজেপি প্রশ্ন তোলে, হিন্দুই যখন নন, তা হলে ভোটের সময় মন্দিরে-মন্দিরে ঘোরার ‘নাটক’ কেন করছেন রাহুল?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার সেই বিতর্কেরই জবাব দিলেন সোনিয়া-পুত্র। ইন্দিরা গান্ধী-সহ গান্ধী পরিবারের অধিকাংশ সদস্যই যে শিবের উপাসক, সে কথা মনে করিয়ে দিয়েছেন রাহুল। শুধু জবাব দিয়েই থেমে থাকেননি, সোমনাথে মন্দির নিয়ে বিতর্ক জারি থাকলেও বৃহস্পতিবার গোপীনাথ মন্দিরে গিয়েছেন, ছবিও তুলেছেন। সিনিয়র কংগ্রেস নেতা কপিল সিব্বল রাহুলের পাশে দাঁড়িয়ে আক্রমণ করেছেন মোদিকে। বলেছেন, হিন্দু ধর্মের সঙ্গে হিন্দুত্ববাদের কোনও যোগ নেই। মোদি আসলে হিন্দুই নন, বিস্ফোরক মন্তব্য করেন সিব্বল। সবমিলিয়ে বিধানসভা ভোটের আগে তর্কে-বিতর্কে সরগরম গুজরাটের রাজনীতি। আসন্ন ৯ ও ১৪ ডিসেম্বর রাজ্যে নির্বাচন, গণনা ১৮ ডিসেম্বর।

[অতীত থেকে শিক্ষা নেয়নি জি ডি বিড়লা স্কুল, ফুঁসছেন অভিভাবকরা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.