Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

অসুস্থ রাহুলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে তাঁরা দু’জনে দুই মেরুর৷ রাজনৈতিক ইস্যুতে দু’জনেই দু’জনকে সুযোগ পেলেই বিদ্ধ করেন৷ কিন্তু সেটা রাজনীতির ময়দান৷ ভিন্ন মেরুর হলেও তাই অসুস্থ রাহুল গান্ধীর খোঁজ নিতে ভুল হল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ কয়েক দিন ধরেই ভাইরাল জ্বরে কাহিল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দিন কয়েক বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন রাহুল৷ … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/rahul-gandhi-down-with-fever-pm-modi-wishes-speedy-recover/pid/665/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "অসুস্থ রাহুলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৬, ১৯:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৬, ১৯:১৭

options
link
অসুস্থ রাহুলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে তাঁরা দু’জনে দুই মেরুর৷ রাজনৈতিক ইস্যুতে দু’জনেই দু’জনকে সুযোগ পেলেই বিদ্ধ করেন৷ কিন্তু সেটা রাজনীতির ময়দান৷ ভিন্ন মেরুর হলেও তাই অসুস্থ রাহুল গান্ধীর খোঁজ নিতে ভুল হল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷

কয়েক দিন ধরেই ভাইরাল জ্বরে কাহিল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দিন কয়েক বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন রাহুল৷ অবস্থা এমন দাঁড়ায় যে, শারীরিক কারণেই তামিলনাড়ু, পুদুচেরিতে, কেরলে নির্বাচনী প্রচারে যেতে পারেননি রাহুল৷ টুইটারে তিনি নিজেই জানান সে কথা৷ রাহুলের শারীরিক অবস্থা জানার পর উদ্বিগ্ন হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কংগ্রেস সহ-সভাপতির দ্রুত আরোগ্য কামনা করেন নমো৷ টুইটারে সোমবার এই কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা৷ কংগ্রেস সূত্রে খবর, জ্বরে খুবই কাহিল রাহুল৷ চিকিৎসক তাঁকে বিশ্রাম নিতে বলেছেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.