সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনে আড়াই হাজারেরও বেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রাজস্থান (Rajasthan) পুলিশ। এদের মধ্যে ২২৮ জন দাগি, ১৫ জন কুখ্যাত অপরাধী। সোমবার দুষ্কৃতীদের ধরতে বিশেষ অভিযান চালায় রাজস্থান পুলিশ। তাতেই ২,৮৬০টি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ২,৫১৮ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
রাজস্থান পুলিশের ডিজিপি উমেশ মিশ্রা জানিয়েছেন, এডিজি-ক্রাইম দীনেশ এমএনের নেতৃত্বে দুষ্কৃতী ধরতে বিশেষ অভিযান চালানো হয়। মূলত ভরতপুর রেঞ্জের চারটি জেলায় তল্লাশি চালানো হয় সোমবার। তাতেই গ্রেপ্তার করা হয়েছে ২,৫১৮ জন দুষ্কৃতীকে। পুলিশি অভিযান চলে ভরতপুর, ধৌলপুর, কারাউলি এবং সাওয়াই মাধোপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া আড়াই হাজারের বেশি দুষ্কৃতীর মধ্যে ২২৮ জন দাগি, ১৫ জন কুখ্যাত অপরাধী।
[আরও পড়ুন: প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক, ১ এপ্রিল থেকে দাম বাড়ছে অগুন্তি জীবনদায়ী ওষুধের]
ভারতপুর থেকে গ্রেপ্তার হয়েছে ৮০৫ জন দুষ্কৃতী, ঢোলপুর থেকে ৪৬০ জন, কারাউলি থেকে ৫৩০ এবং সাওয়াই মাধোপুর থেকে ৭২৩ জন। তল্লাশি অভিযানে একটি বন্দুক, ২৩টি দেশি রিভলভার, একটি পিস্তল, ২৫টি কার্তুজ এবং পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এক দিনের বিশেষ অভিযান চালান ৩৭৫০ জন পুলিশকর্মীর ৫০০টি টিম। উল্লেখ্য, রবিার কোটা, জয়পুর চারু জেলা থেকে ২,০৫১ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।
[আরও পড়ুন: বাংলা বাদে সব রাজ্য পেয়েছে আবাস যোজনার টাকা, দেবের প্রশ্নের জবাবে ‘বঞ্চনা’ মানল কেন্দ্র]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন