Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

আম্মাকে শেষ শ্রদ্ধা জানালেন রজনীকান্ত, শোকস্তব্ধ শিল্পীমহল

সেদিনের অভিনেত্রীকে আজও ভোলেনি শিল্পীমহল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৬, ২০১৬, ১৩:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৬, ২০১৬, ১৩:১১

options
link
আম্মাকে শেষ শ্রদ্ধা জানালেন রজনীকান্ত, শোকস্তব্ধ শিল্পীমহল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি পুরাতচি তালাইভি। অর্থাৎ বৈপ্লবিক নেত্রী। জীবনের বহু যুদ্ধে জয়লাভ করেছেন। তবে মৃত্যুর সঙ্গে শেষ যুদ্ধটা আর জিততে পারলেন না। চলে গিয়েছেন জয়ললিতা। সেই তালাইভি আম্মাকে শেষ শ্রদ্ধা জানালেন তালাইভা রজনীকান্ত।

cy-im8dveaaxewy

Advertisement

জননেত্রী হওয়ার আগে তিনি তুখোড়, জনপ্রিয় অভিনেত্রী। প্রায় প্রথম ছবি থেকেই খ্যাতির শীর্ষে পৌঁছেছেন। একের পর এক ছবি ব্লকব্লাস্টার। সেই জনপ্রিয়তার শীর্ষে থেকেই পা রাজনীতির অঙ্গনে। তবে সেদিনের অভিনেত্রীকে আজও ভোলেনি শিল্পীমহল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

mgr-jayalalitha-movie

মঙ্গলবার সকালে প্রায় জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানালেন রাজনীকান্ত। জানিয়েছেন শুধু তামিলনাড়ু নয়, গোটা দেশ তাঁর সাহসী কন্যাকে হারাল। তাঁর প্রয়াণের খবর পাওয়া মাত্রই টুইটে শোকপ্রকাশ করেন অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন ধর্মেন্দ্রও। হেমামালিনীও জানিয়েছেন পুরুষদের দুনিয়ায় নিজের উদ্যোগেই তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। সারা দেশের কাছেই তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন।

cy7_ed5usaaetln

টুইট করে শোকপ্রকাশ করেছেন শাহরুখ খান, প্রভুদেবা থেকে শুরু করে এ আর রহমান সকলেই।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.