Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ভারতে চিনা দ্রব্য নিষিদ্ধ হোক, দাবি রামদেবের

দ্বিধাহীনভাবেই তিনি জানালেন চিনা দ্রব্য বয়কট করেই চিনকে শিক্ষা দিতে হবে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২০, ১৭:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২০, ১৭:৩৩

options
link
ভারতে চিনা দ্রব্য নিষিদ্ধ হোক, দাবি রামদেবের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কূটনৈতিকভাবে চিন যেভাবে বারবার পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে, তাতে ক্ষুব্ধ ভারতবাসী৷ প্রশাসনিক তরফে সরাসরি চিনের উদ্দেশ্যে কিছু বলা না হলেও, চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছিল সোশ্যাল মিডিয়ায়৷ এবার সেই সুর শোনা গেল যোগগুরু রামদেবের কথাতেও৷ চিনা দ্রব্য বয়কটেরই ডাক দিলেন তিনি৷

চিনের বাধাতেই এলিট পরমাণু ক্লাব এনএসজি-তে প্রবেশ করতে পারেনি ভারত৷ সেবারও পাকিস্তানের তোলা অভিযোগে সায় দিয়েই ভারতের আশা কার্যত শেষ করেছিল চিন৷ এছাড়াও সন্ত্রাস প্রশ্নে বারবার পাকিস্তানের পাশে এসেই দাঁড়িয়েছে চিন৷ উরি পরবর্তী সময়ে জৈশ নেতা মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণার ক্ষেত্রেও বাধা দিয়েছে চিন৷ ব্রিকস সম্মেলনে নাম না করে ভারতের প্রধানমন্ত্রীকে যখন পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে তুলে ধরেছেন, তখনও পাকিস্তানের পিঠ বাঁচাতে আসরে নেমেছে চিন৷ চিন নিজের নিরপেক্ষ অবস্থান আন্তর্জাতিক মহলের সামনে স্পষ্ট করতে চাইলেও, আদতে পাকিস্তানের প্রতি সে দেশের পক্ষপাতিত্ব কোনওভাবেই গোপন থাকছে না৷ প্রশাসনিকভাবে কোনও বিবৃতি না দিলেও, চিনকে সমুচিত শিক্ষা দেওয়ার রাস্তা যে চিনের সঙ্গে ব্যবসা বন্ধ করা সে বিষয়ে একমত সারা দেশবাসী৷ কিন্তু সরকারিভাবে সে সিদ্ধান্ত নেওয়া এখনই সম্ভব নয়৷ কেননা চিনের সঙ্গে এই মুহূর্তে প্রায় ৪.৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হয় ভারতে৷ কিন্তু চিনা দ্রব্য বয়কট করে ভারতে চিনের বাজারকে সংকুচিত করার ভাবনা নিয়েছিল দেশবাসী৷ সেইমতো দীপাবলির শুরুতে চিনা বৈদ্যুতিন সরঞ্জাম বয়কট করার জন্য লাগাতার প্রচার চলেছিল৷ সে প্রচারে অন্তত ২০ শতাংশ বিক্রি কমেছে৷ চিনা নকল ডিম রুখতেও নানা প্রচার চলে সোশ্যাল মিডিয়ায়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নাগরিকদের সঙ্গে সহমত পোষণ করলেন যোগগুরু তথা ‘পতঞ্জলি’ সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বাবা রামদেব৷ দ্বিধাহীনভাবেই তিনি জানালেন, চিনা দ্রব্য বয়কট করেই চিনকে শিক্ষা দিতে হবে৷  আর তাই এ দেশে চিনা দ্রব্য নিষিদ্ধ করার দাবি জানালেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.