সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া ১০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক। গত বছর ৮ নভেম্বর পুরনো ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করার পর নয়া ৫০০ এবং ২০০০ টাকার নোট এনেছিল কেন্দ্র। কিন্তু গুঞ্জন চলছিল, ফের ১০০০ টাকার নোট বাজারে ফিরিয়ে আনতে পারে সরকার। সেই মতো এই নয়া ১০০০ টাকার নোট ছাপাও শুরু করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, নয়া ১০০০ টাকার নোট ছাপা শুরু হয়ে গিয়েছে। বাজারে আসা স্রেফ সময়ের অপেক্ষা।
(কুপ্রস্তাব দিয়েছিল টিভি চ্যানেলের কর্তা, টুইটারে সরব অভিনেত্রী)
সূত্রের খবর, এই নয়া নোট জানুয়ারিতেই আনত সরকার। কিন্তু নয়া ৫০০ টাকার নোটের অত্যাধিক চাহিদার জন্য তখন নয়া ১০০০ টাকার নোটের ছাপার প্রক্রিয়া শুরু করা যায়নি। কিন্তু এই নোট কবে থেকে বাজারে আসবে সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে নয়া ২০০০ টাকার নোটের লেনদেনে আরও সুলভে করার জন্যই নয়া ১০০০ টাকার নোট বাজারে আনা হচ্ছে বলে জানানো হয়েছে রিপোর্টে।
(এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও লেনদেন করা যাবে আধারের সাহায্যে)
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন