সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশলেস লেনদেনে আরও উৎসাহ জোগাতে এবার নয়া পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক৷ এবার থেকে সার্ভিস চার্জ ধার্য করার সিদ্ধান্ত ব্যাঙ্কগুলির উপরেই ছাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ শুক্রবার লোকসভায় এই কথা জানিয়েছেন অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাংগওয়ার৷
(এবার অনলাইনে সব লেনদেনই ফ্রি করছে রিজার্ভ ব্যাঙ্ক)
আরবিআই সিদ্ধান্ত নিয়েছে, আগামী মার্চ মাস পর্যন্ত কোনও ব্যাঙ্ক গ্রাহকদের কাছ থেকে ১০০০ টাকা পর্যন্ত লেনদেনের জন্য কোনও লেভি নিতে পারবে না৷ তবে লেনদেন করতে হবে আইএমপিএস, ইউএসএসডি, ইউপিআই মারফত৷ ছাড় দেওয়া হয়েছে রুপে কার্ডের সুইচিং ফি-এর উপরেও৷ এছাড়াও ডেবিট, ক্রেডিট বা অন্যান্য পেমেন্ট কার্ড মারফত ২০০০ টাকা পর্যন্ত যে কোনও লেনদেনেও কোনও সার্ভিস চার্জ দিতে হবে না৷
(পেমেন্ট ব্যাঙ্ক খুলছে Paytm, মিলল রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র)
পাশাপাশি, ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেটও ব্যাঙ্কগুলিই ঠিক করতে পারবে বলেও জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে৷ আরবিআইয়ের নির্দেশিকা মেনে ব্যাঙ্কের শীর্ষ কর্তারাই ক্রেডিট কার্ডের বকেয়া টাকার উপরে ইন্টারেস্ট রেট ধার্য করতে পারবেন৷
(জানেন, নয়া নোট ছাপাতে কত খরচ হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের?)
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন