Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

চিন ও পাকিস্তানের বিরুদ্ধে এখনই লড়তে পারে ভারত, জানালেন সেনাপ্রধান

কাশ্মীরে সাইবার সন্ত্রাস ছড়াতে পাকিস্তানে ওয়ার্কশপ করছে হাফিজ সইদের জেইউডি৷ 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০১৭, ০৭:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০১৭, ০৭:৪৯

options
link
চিন ও পাকিস্তানের বিরুদ্ধে এখনই লড়তে পারে ভারত, জানালেন সেনাপ্রধান zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কোনও রাখঢাক নয়, এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি শোনা গেল দেশের সেনাপ্রধানের গলায়৷ ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়ার ফল যে ভাল হবে না, স্পষ্ট বুঝিয়ে দিলেন আর্মি চিফ৷ পাকিস্তান ও চিনের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য ভারতীয় সেনা সম্পূর্ণরূপে প্রস্তুত৷ সংবাদ সংস্থা ANI-কে দেশের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ‘দুটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক যুদ্ধের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত৷’

[‘পাকিস্তান একটা গুলি ছুড়লে ভারতীয় সেনাও গুলির হিসাব রাখবে না’]


তাঁর কথাতেই স্পষ্ট, পাকিস্তান ও চিন ছাড়াও আরও এক শত্রুর বিরুদ্ধে লড়তে প্রস্তুত সেনা৷ যারা দেশের ভিতরে বসে দশকে কুরে কুরে খাচ্ছে, সেই বিচ্ছিন্নতাবাদী শক্তি, মাওবাদী ও দেশদ্রোহীদেরও রেয়াত করবে না সেনা, ইঙ্গিত জেনারেল রাওয়াতের৷ জেনারেল বিপিন রাওয়াতের বক্তব্য, “মাল্টি-ফ্রন্ট ওয়ার’-এর পূর্ণাঙ্গ দক্ষতা রয়েছে সশস্ত্র বাহিনীর৷” চিনের নাম না করেও বেজিংকে নিশানা করে তাঁর হুঁশিয়ারি, অত্যাধিক উচ্চতা ও তীব্র শীতে শত্রুর সঙ্গে লড়তে নয়া স্ট্রাইক কর্পস গড়া হয়েছে৷ সদ্য গঠিত ১৭ স্ট্রাইক কর্পস ‘মাউন্টেন ওয়ারফেয়ার’-এ সিদ্ধহস্ত৷ প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পের উপর আস্থা রেখে তাঁর মন্তব্য, ‘আগামী ২-৩ বছরের মধ্যে ওই প্রকল্পের সুফল মিলবে৷’

%%SP_PROTECT_1%%

[মহাপরাক্রমশালী ভারতীয় সেনার সামনে কীভাবে টিকবে পাক রেঞ্জার্স?]

কাশ্মীরের পরিস্থিতিও দ্রুত শান্ত হয়ে আসছে বলে আশাপ্রকাশ করেন সেনাপ্রধান৷ কাশ্মীরে অশান্তির পিছনে পাক সেনা ও সাইবার বিশেষজ্ঞদের প্রত্যক্ষ মদত রয়েছে বলেও এদিন সুর চড়িয়েছেন বিপিন রাওয়াত৷ তাঁর স্পষ্ট ব্যাখ্যা, পাক সাইবার ক্রিমিনালরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কাশ্মীরের যুবকদের মনে প্রতিশোধের আগুন জ্বালাচ্ছে৷ বস্তুত, এই ছবি কয়েকদিন আগেই এক বেসরকারি টিভি চ্যানেলের স্টিং অপারেশনে ধরা পড়ে৷ পাক সেনাকে ভারতীয় সেনার পোশাক পরিয়ে জনতাকে পেটানোর ভিডিও তুলে হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে৷ যা দেখে, কাশ্মীরি যুবকরা ভারতীয় জওয়ানদের উপর রেগে গিয়ে পাথর ছুড়ছে৷

[চিনকে ‘চুপ’ করাতে ভারতের হাতে ১৫৫ এমএম আল্ট্রা-লাইট হাউৎজার কামান]

ঘরে-বাইরে শত্রুদের বিরুদ্ধে লড়তে দেশের অস্ত্রভাণ্ডারকে আরও আধুনিক ও সুসজ্জিত করে তুলতে ভারত সরকারের অক্লান্ত পরিশ্রমের প্রশংসাও এদিন শোনা গিয়েছে রাওয়াতের গলায়৷ তিনি বলেন, সেনার হাতিয়ারকে ক্রমাগত অত্যাধুনিক করে তোলা হচ্ছে৷ পুরনো ও নতুন অস্ত্রের মধ্যে সামঞ্জস্য রেখেই অস্ত্রভাণ্ডারকে উন্নততর করে তোলা হচ্ছে৷ নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকাগুলিতে বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে৷ শুধু কাশ্মীরেই অন্তত ২০০ পাক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান কেন্দ্রীয় সরকারের৷ মুম্বই হামলার মূলচক্রী ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি হাফিজ সইদের নেতৃত্বাধীন জামাত-উদ-দাওয়ার (জেইউডি) মতো জঙ্গি সংগঠন এখন মাঠে-ময়দানে ভারতীয় বাহিনীর সঙ্গে এঁটে উঠতে না পেরে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে স্থানীয় যুবকদের জঙ্গি হয়ে ওঠার প্রশিক্ষণ দিচ্ছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[৬০,০০০ কোটি টাকার রণসজ্জায় আরও শক্তিশালী ভারতীয় সেনা]

এমনকী, পাকিস্তানের আর্থিক ও প্রযুক্তিগত মদতে করাচি, লাহোরে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্কশপ৷ শেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়া ‘ওয়ারফেয়ার’৷ কী করে সোশ্যাল মিডিয়ায় জঙ্গি মতাদর্শ ছড়াতে হবে, যুবকদের আবেগ উসকে ভারতের বিরুদ্ধে ‘জেহাদ’ ঘোষণা করতে অনুপ্রাণিত করতে হবে- সেই সব হাতেকলমে দেখানো হচ্ছে ওয়ার্কশপে৷ পাকিস্তানের অন্তত পাঁচটি শহরে এই ওয়ার্কশপ সরকারি মদতে অনুষ্ঠিত হচ্ছে৷ লাহোর ছেয়ে গিয়েছে বিজ্ঞাপনে৷ ‘কাশ্মীরে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে আপনিও যোগ দিন’ – লেখা জেইউডি-র বিজ্ঞাপনে ঢেকে গিয়েছে রাজপথ, অলিগলি৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে এই সব তথ্যই রয়েছে৷ আন্তর্জাতিক মঞ্চে সেই সব তথ্য-প্রমাণ পেশ করে হাফিজকে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণার দাবি একাধিকবার তুলেছে ভারত৷ কিন্তু চিনের মদতে ভারতের দাবি খারিজ হয়ে গিয়েছে৷ তাই জঙ্গি ও জঙ্গিদের মদতদাতা পাকিস্তান, চিনের মতো দেশের বিরুদ্ধে এবার কোমর বেঁধে নামছে ভারত৷ পূর্ণাঙ্গমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ভারতীয় সেনা৷

[চিন ও পাকিস্তানে হামলার জন্য প্রস্তুত থাকুন, বায়ুসেনাকে বার্তা এয়ার চিফ মার্শালের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.