Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
ICSE ও ISC পরীক্ষার ফলাফল

ICSE, ISC পরীক্ষার ফলপ্রকাশ শুক্রবার, দেখে নিন কীভাবে জানবেন ফলাফল

দুপুর ৩টের পর থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২০, ১৯:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২০, ১৯:৩৪

options
link
ICSE, ISC পরীক্ষার ফলপ্রকাশ শুক্রবার, দেখে নিন কীভাবে জানবেন ফলাফল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে বদলে গিয়েছে সর্বভারতীয় পরীক্ষার ধরনও। সিবিএসই, আইসিএসই পরীক্ষার মূল্যায়ণ অন্যভাবে হচ্ছে। আদালতের নির্দেশ ছিল, ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং ‘প্রি বোর্ড’ পরীক্ষার নম্বরের উপর জোর দিয়ে এ মাসের মধ্যেই ২০২০’এর পরীক্ষার ফল ঘোষণা করতে হবে। সেই নির্দেশ মেনে শুক্রবারই দশম ও দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করতে চলেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE)। কাউন্সিলের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ওইদিন দুপুর ৩টে নাগাদ ফলপ্রকাশ। তারপর ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ৩টের পর ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। স্কুলের ক্ষেত্রে কাউন্সিলের CAREERS পোর্টালে লগ ইন করে সংশ্লিষ্ট স্কুলের প্রিন্সিপ্যাল আইডি (ID) এবং পাসওয়ার্ড দিলে পরীক্ষার্থীদের ফলাফল দেখা যাবে। পডুয়ারা ফলাফল দেখতে চাইলে লগ ইন করতে হবে www.cisce.org অথবা  www.results.cisce.org তে। লগ ইনের পর ISC না ICSE’এর ফলাফল দেখতে চায়, তা নির্দিষ্ট করে জানাতে হবে। এরপর পরীক্ষার্থীর ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index No.) দিলেই ফলাফল বেরিয়ে আসবে। এছাড়া এসএমএস (SMS) করেও জানা যাবে ফল। ০৯২৪৮০৮২৮৮৩ – এই নম্বরে এসএমএস করলেও পরীক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পারবেন। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ইয়েস ব্যাংক দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত রানা কাপুর-সহ তিন জনের ২২০০ কোটির সম্পত্তি]

ফলাফল পুনর্বিবেচনার আবেদনের জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে। শুক্রবার ফলপ্রকাশের পরই আবেদন করা যাবে ওয়েবসাইটে।  ওয়েবসাইট থেকে মার্কশিট হাতে পাবে পড়ুয়ারা। বৃহস্পতিবা সন্ধেবেলা সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ সেক্রেটারি জেরি অ্যারাথুন। 

[আরও পড়ুন: উত্তরাখণ্ডের পর এবার বিহার, ভারতের হাইওয়ে তৈরির কাজ বন্ধ করল নেপাল]

করোনা আবহে আইসিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা অর্ধসমাপ্ত হয়েছিল। মার্চের ২৫ তারিখ থেকে দেশজুড়ে লকডাউন হয়ে যাওয়ায় পরীক্ষা হয়নি। পরীক্ষা পদ্ধতি অন্তিমত কী হবে, ফলপ্রকাশই বা কীভাবে হবে, তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কাউন্সিল। প্রস্তাব ছিল, আর পরীক্ষা নয়,  প্রি-বোর্ড পরীক্ষা এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে ফলাফল প্রকাশ করে দেওয়া হোক। এ নিয়ে সওয়াল-জবাবের পর আদালত কাউন্সিলের প্রস্তাবে সায় দেয় আদালত। জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয় কাউন্সিলকে। অল্প সময়ের মধ্যে ফলাফল তৈরির কাজ শেষ, শুক্রবার তা প্রকাশিত হবে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.