সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাতে আবারও মিলল কালো টাকা। শুক্রবার গুজরাতে একটি গাড়ি থেকে এই টাকা উদ্ধার করে পুলিশ। মহারাষ্ট্রের নম্বর প্লেট যুক্ত একটি গাড়ি এদিন পুলিশের নজরে আসলে, পুলিশ গাড়িটিকে আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় নতুন ২০০০ টাকার নোটের মোট ৩৮ টি বান্ডিল। হিসেব করে দেখা যায় সেখানে রয়েছে মোট ৭৬ লক্ষ টাকা। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তদের মধ্যে একজন মহিলাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের নাম দীপ্তি প্যাটেল, গিরিশ প্যাটেল, অরুণ আমরুতার এবং রণ কুমার সিং।
পুলিশের তরফে জানানো হয়েছে, টাকার হিসেব সম্পর্কে এই চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এত নতুন নোট তারা কোথায় পেল সেই বিষয়ে সঠিকভাবে কেউই উত্তর দিতে পারেনি। আর তাই কালো টাকা রাখার সন্দেহে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন