সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালে বসবাসকারী বহু সাধু-সন্ত বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছেন বলে জানা গিয়েছে৷ রক্সৌল এক্সপ্রেসে কলকাতা ফেরতা যাত্রীদের অভিজ্ঞতা এমনই৷
যাত্রীরা জানিয়েছেন, নেপালের বীরগঞ্জ হয়ে সাধুরা রক্সৌলে এসে ট্রেন ধরছেন৷ এঁদের সঙ্গে রয়েছে ভারতে বাতিল বড় অঙ্কের নোট৷ সাধুদের সঙ্গে আলাপচারিতায় যাত্রীরা জেনেছেন, নেপালের হোটেলগুলি ও মার্কেটের বহু দোকানে ভারতীয় নোটের প্রচলন রয়েছে৷ যা সেখানে ‘আইসি’ অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি বলেই পরিচিত৷
ফলে সেখানকার ব্যবসায়ীদের হাতে রয়েছে ভারতের বাতিল নোট৷ এই ব্যবসায়ীরা সাধুদের শরণাপন্ন হয়েছেন৷ কারণ, সাধুদের অনেক ভক্ত রয়েছে ভারতের নানা প্রান্তে৷ অনেক সাধুর আবার ভারতীয় আধার কার্ডও রয়েছে৷ এই সাধুরা মোটা কমিশনের লোভে প্রচুর বাতিল নোট নিয়ে ভারতে ঢুকছেন। ভক্তদের সহায়তায় সেই নোট ভাঙিয়ে নতুন নোট নেওয়ার পরিকল্পনা করেছেন সাধুরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন