Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Electoral Bond

কাজে এল সুপ্রিম দাওয়াই, একদিনের মধ্যেই কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য দিল SBI

একদিনের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য দিতে হবে, গতকাল নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি SBI-কে ভর্ৎসনা করেছিল কোর্ট- '২৬ দিন ধরে কী করছিলেন?'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৪, ১৯:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৪, ১৯:৩৪

options
link
কাজে এল সুপ্রিম দাওয়াই, একদিনের মধ্যেই কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য দিল SBI zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজ হল সুপ্রিম দাওয়াইয়ে। একদিনের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী (Election Commission of India) বন্ডের তথ্য দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গতকাল নির্বাচনী বন্ডের তথ্যপ্রকাশে স্টেট ব্যাঙ্কের অতিরিক্ত সময় চাওয়ার আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই সঙ্গে মঙ্গলবার, ১২ মার্চের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য দিতে বলা হয়েছিল। এমনকী SBI-কে ভর্ৎসনা করেছিল কোর্ট- ‘২৬ দিন ধরে কী করছিলেন?

শীর্ষ আদালতের বিগত রায়ের নির্দেশ মতো আগামী শুক্রবার পাঁচটার মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ্যে আনবে। উল্লেখ্য, কমিশনকে বন্ড জমা দেওয়ার বিষয়ে একটি হলফনামাও দিতে বলেছিল আদালত। সেই হলফনামা SBI চেয়ারম্যান ও পরিচালক মণ্ডলী সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত জমা দেননি বলেই জানা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: সেলা টানেলে বেজায় চিন্তিত চিন, ফের অরুণাচল নিয়ে দন্তবিস্তার ‘ড্রাগনে’র]

গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় সুপ্রিমকোর্ট। নির্দেশ দেওয়া হয়, ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) ৬ মার্চের মধ্যে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য দেবে জাতীয় নির্বাচন কমিশনকে। এরপর সেই তথ্য জনসমক্ষে আনবে কমিশন। তবে নির্ধারিত সময়সীমার মাত্র ২ দিন আগে ৪ মার্চ শীর্ষ আদালতে এসবিআই জানায়, ওই সময়সীমার মধ্যে বন্ডের তথ্য দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে। ওই তথ্য জমা দিতে আগামী ৩০ জুন পর্যন্ত সময় লাগবে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: পোর্টালে নাগরিকত্বের আবেদন আজ থেকে, জেনে নিন লাগবে কোন কোন নথি]

সোমবার সেই মামলায় এসবিআই-এর আর্জি শোনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। শীর্ষ ব্যাঙ্ক আদালতকে জানায়, সমস্ত নথি একত্রিত করে কমিশনকে জমা দিতে কিছুটা সময় লাগবে তাদের। পালটা এসবিআইকে শীর্ষ আদালত প্রশ্ন করে, ‘২৬ দিন ধরে কী করছিলেন?’ আদালত জানায়, ‘শুধুমাত্র একটি সিলড কভার খুলতে হত এসবিআইকে। তা সংগ্রহ করতে হত এবং তা নির্বাচন কমিশনকে জমা দিতে হত।’ সেটা না করে ৩০ জুন পর্যন্ত সময় চাওয়ার জন্য এদিন দেশের শীর্ষ ব্যাঙ্ককে ভর্ৎসনা করে আদালত। এর পর স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় আগামিকাল অর্থাৎ ১২ মার্চের মধ্যে কমিশনকে সমস্ত নথি তুলে দেওয়ার জন্য। এবং ১৫ মার্চ বিকেল ৫ টার মধ্যে এই নথি কমিশনকে প্রকাশ করতে হবে সেটাও জানিয়ে দেয় আদালত। সেই মতোই মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের নথি দিল SBI।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.