Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বাজি নিষিদ্ধ নিয়ে কেন সাম্প্রদায়িক রাজনীতি? ব্যথিত সুপ্রিম কোর্ট

রায় নিয়ে রাজনীতি দুঃখজনক, বক্তব্য সুপ্রিম কোর্টের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০১৭, ০৯:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০১৭, ০৯:২৮

options
link
বাজি নিষিদ্ধ নিয়ে কেন সাম্প্রদায়িক রাজনীতি? ব্যথিত সুপ্রিম কোর্ট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে দিওয়ালির সময় আতশবাজির নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জলঘোলা। চেতন ভগত থেকে তথাগত রায়- এই সিদ্ধান্তের নেপথ্যে হিন্দুদের ধর্মীয় প্রথার উপর আক্রমণের ছায়া দেখছেন। সরব হয়েছেন বাবা রামদেবও। আর তারপরই ক্ষুব্ধ সর্বোচ্চ আদালত জানাল, যেভাবে এই সিদ্ধান্তে সাম্প্রদায়িক রাজনীতির রং আরোপ করা হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক।

[  হিন্দুদেরই নিশানা করা হচ্ছে, বাজি নিষিদ্ধকরণে এবার সরব রামদেব ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১ নভেম্বর পর্যন্ত দিল্লি ও তার উপকণ্ঠে বাজি বিক্রি নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। দূষণের মাত্রা কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত। কিন্তু ইতিমধ্যেই তা নিয়ে রাজনীতি শুরু হয়েছে। চেতন ভগতের মতো লেখক সরাসরি অভিযোগ করেছেন, হিন্দুদের উপর এই আক্রমণ নেমে আসছে। যদি দূষণ কমানোই লক্ষ্য হয়, তাহলে গাড়িগুলির ব্যাপারে কী সিদ্ধান্ত নেওযা হয়েছে? মহরমের রক্তপাত বা ইদে বলির ক্ষেত্রেও কি নিষেধাজ্ঞা আরোপ করা হবে? কটাক্ষ করে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় জানিয়েছেন, দূষণ কমানোই যদি লক্ষ্য হয়, তবে তো কোনওদিন হিন্দুদের দাহ করাও বন্ধ হয়ে যাবে। একই কটাক্ষ বাবা রামদেবেরও। তাঁর বক্তব্য, সব বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া কি সমীচিন? তাঁরও বক্তব্য, বেছে বেছে হিন্দুদেরই টার্গেট করা হচ্ছে। এই সমালোচনায় রীতিমতো ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট।

[  আপনার আধার নম্বরটি কি বৈধ? রইল সেটা জানার পদ্ধতি ]

বাজির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে আবেদন জমা পড়েছিল তা এদিন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। তারপরই জানানো হয়, কিছু কিছু মানুষ যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সিদ্ধান্তের উপর সাম্প্রদায়িকতার রং চাপিয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। সুপ্রিম কোর্টের উপর একেপেশে সিদ্ধান্ত নেওয়ার যে অভিযোগ, তাতে যে আদালত ব্যথিত, এদিন সে কথাও জানিয়ে দিয়েছেন বিচারকরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.