Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার বাতিল নোটের ১০ কোটি টাকা

এত টাকার উৎস কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৬, ১৫:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৬, ১৫:২৯

options
link
স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার বাতিল নোটের ১০ কোটি টাকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার পর থেকেই রাতের ঘুম উড়ে গিয়েছে কালো টাকা আমানতকারীদের। একদিকে যখন বাতিল নোট লোপাট করতে ব্যস্ত একদল মানুষ, তখনই দেশজুড়ে শুরু হয়েছে আয়কর দফতরের তল্লাশি। দেশের বিভিন্ন অঞ্চলে রীতিমতো চিরুনি তল্লাশি চালিয়ে কোটি কোটি কালো টাকা বাজেয়াপ্ত করছে আয়কর দফতর।

সম্প্রতি এমনই এক আয়কর হানায় চেন্নাই থেকে উদ্ধার হল ১০ কোটি টাকা। সব টাকাই মিলেছে বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোটে। জানা গিয়েছে, চেন্নাইয়ের পেরিয়ামেটে এক গয়নার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই টাকা উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে ওই ব্যবসায়ীকে। এত টাকার উৎস কী তা জানতে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.