Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Sanjay Raut

জমি দুর্নীতি মামলায় অস্বস্তিতে সঞ্জয় রাউত, শিব সেনা সাংসদকে হেফাজতে নিল ED

দীর্ঘ ৯ ঘণ্টার জেরার শেষে তাঁকে ইডি হেফাজতে নেওয়া হল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২২, ১৬:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২২, ১৬:৫৪

options
link
জমি দুর্নীতি মামলায় অস্বস্তিতে সঞ্জয় রাউত, শিব সেনা সাংসদকে হেফাজতে নিল ED zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ৯ ঘণ্টা জেরার পরে শিব সেনা সাংসদ সঞ্জয় রাউতকে (Sanjay Raut) হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জমি দুর্নীতি মামলায় এর আগেও রাউতকে সমন পাঠিয়েছিল তারা। কিন্তু রবিবার সাতসকালেই তাঁর বাড়িতে হানা দিয়েছিল ইডির একটি দল। এরপর কয়েক ঘণ্টা ধরেই চলছিল জেরা। অবশেষে বিকেল গড়াতে না গড়াতেই তাঁকে ইডি হেফাজতে নেওয়া হল।

পাত্র চাউল জমি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন ধরেই ইডির (ED) স্ক্যানারে আছেন সঞ্জয়। এর আগে তাঁকে, তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠদের একাধিকবার নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকী এর আগে সঞ্জয়ের স্ত্রী এবং ঘনিষ্ঠদের প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করে ইডি। এমনকী মহারাষ্ট্রে একনাথ শিণ্ডে সরকারের শপথের পরদিনই টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাউতকে। যদিও শেষ দুটি সমনে তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি। সংসদে অধিবেশন থাকায় হাজিরা দেওয়া সম্ভব নয় বলে কেন্দ্রীয় এজেন্সিকে জানান শিব সেনা সাংসদ। তারপরই রবিবার সদলবলে ইডি আধিকারিকরা তাঁর ভান্ডুবের বাড়িতে হানা দেন। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘যারা এক ভাষা, এক ধর্ম চাপিয়ে দিতে চায় তারা দেশের শত্রু’, বিজেপিকে তোপ স্ট্যালিনের]

ইডি হানা দেওয়ার পরই সঞ্জয় রাউত টুইটারে ক্ষোভ উগরে দিয়ে জানান, ”ভুয়ো অভিযোগ, মিথ্যে পদক্ষেপ। আমি শিব সেনা ছাড়ব না। এমনকী আমি যদি মরেই যাই, আত্মসমর্পণ করব না। আমি কোনও কেলেঙ্কারির সঙ্গেই যুক্ত নই। শিব সেনা প্রধান বালাসাহেব ঠাকরের নামে শপথ নিয়ে বলছি। বালাসাহেব আমাদের লড়তে শিখিয়েছেন। আমি শিব সেনার হয়ে লড়াই চালিয়ে যাব।”

এরপরই তাঁকে পালটা দেয় বিজেপি। বিজেপি সাংসদ রাম কদম সঞ্জয়কে খোঁচা মেরে বলেন, ”উনি যদি নির্দোষই হন, তাহলে ইডিকে ভয় পাচ্ছেন কেন? ওঁর সাংবাদিক সম্মেলন করার সময় আছে। অথচ তদন্তকারী সংস্থার প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই।”

এদিকে রবিবার সকাল থেকেই সঞ্জয়ের বাড়ির সামনে শিব সেনা সমর্থকদের ভিড় লক্ষ করা গিয়েছে। তাঁরা বিজেপি ও ইডির নামে স্লোগান দিচ্ছিলেন। অবশেষে কয়েক ঘণ্টা পরে সঞ্জয় রাউতকে আটক করে ইডি। শিব সেনা নেতাকে দেখা যায়, উপস্থিত সমর্থকদের উদ্দেশে হাত দেখাতে। 

[আরও পড়ুন: SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ কুণাল ঘোষের, নিয়োগ নিয়ে আশ্বস্ত আন্দোলনকারীরা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.