Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ফের উত্তপ্ত কাশ্মীর উপত্যকা

ফের বনধে বিপর্যস্ত কাশ্মীর উপত্যকা৷ এবারে কাশ্মীরী পণ্ডিতদের প্রত্যাবর্তনের দাবি ও অবসরপ্রাপ্ত জওয়ানদের আবাসন তৈরি নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৬, ১০:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৬, ১০:৩২

options
link
ফের উত্তপ্ত কাশ্মীর উপত্যকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের বনধে বিপর্যস্ত কাশ্মীর উপত্যকা৷ এবারে কাশ্মীরী পণ্ডিতদের প্রত্যাবর্তনের দাবি ও অবসরপ্রাপ্ত জওয়ানদের আবাসন তৈরি নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক৷ এই দুই বিষয়েই বৃহস্পতিবার উপত্যকায় বনধ ডাকে বিচ্ছিনতাবাদী সংগঠনগুলি৷ কাশ্মীরী পণ্ডিতদের পক্ষে সমর্থন দিলেও অবসরপ্রাপ্ত সেনার আবাসন তৈরি নিয়ে প্রতিবাদে মুখর হয়েছে তারা৷

ইতিমধ্যেই গৃহবন্দি করা হয়েছে হুরিয়তের শীর্ষ নেতা মিরওয়েজ উমর ফারুখকে৷ গ্রেফতার করা হয়েছে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান ইয়াসিন মালিককে৷ সেই কারণেই ডাকা হয়েছে এই বনধ৷ বনধে কার্যত বিপর্যস্ত উপত্যকার দৈনন্দিন জীবন৷ বন্ধ রয়েছে স্কুল-কলেজ, অফিস-দোকানগুলি৷ সরকারি অফিসগুলিতেও উপস্থিতির হার বেশ কম৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্ষমতায় আসার পর থেকে মেহবুবা মুফতির সরকার কাশ্মীরী পণ্ডিতদের ফিরিয়ে আনার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ তবে অবসরপ্রাপ্ত সেনা আবাসনের জন্য এখনও কোনও জমি নির্বাচন করা হয়নি বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে৷ বিচ্ছিনতাবাদীদের এই বিরোধকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দেওয়া হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.