Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

কৃষকদের জন্য সুখবর, ভোটের আগে ফসলের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

ভোটের আগে মোদির তুরুপের তাস!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০১৮, ১৬:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০১৮, ১৬:৩৪

options
link
কৃষকদের জন্য সুখবর, ভোটের আগে ফসলের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আগে বড় সিদ্ধান্ত মোদি সরকারের৷ সব রকমের খারিফ শস্যের ন্যূনতম সমর্থন মূল্য বা এমএসপি বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার৷ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি-সহ  বেশ কিছু ফসলের ন্যূনতম সমর্থন মূল্য কয়েকশো টাকা করে বাড়িয়ে দেওয়া হল৷

একনজরে দেখে নেওয়া যাক সরকারের বর্ধিত দামের তালিকা-

ধান : ১৭৫০  প্রতি কুইন্টাল

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

জোয়ার: ২৪৩০ টাকা  প্রতি কুইন্টাল

বাজরা: ১৯৫০ টাকা  প্রতি কুইন্টাল

রাগি: ২৮৯৭ টাকা  প্রতি কুইন্টাল

অড়হড়: ৫৬৭৫ টাকা প্রতি কুইন্টাল

মুগ:   ৬৯৭৫ টাকা প্রতি কুইন্টাল

কার্পাস:  ৫১৫০ টাকা  প্রতি কুইন্টাল

বাদাম:  ৪৮৯০ টাকা প্রতি কুইন্টাল

সূর্যমুখী:  ৫৩৮৮ টাকা  প্রতি কুইন্টাল

সোয়াবিন: ৩৩৯৯ টাকা  প্রতি কুইন্টাল

তিল: ৬২৪৯ টাকা   প্রতি কুইন্টাল

[ভোটে হিংসা রুখতে নয়া উদ্যোগ, অভিযোগ জানানোর জন্য অ্যাপ আনল নির্বাচন কমিশন]

২০১৪ সালে ক্ষমতায় আসার আগে স্বামীনাথন কমিশনের সুপারিশ চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু গত চার বছর সে লক্ষ্যে খুব একটা এগোতে পারেনি সরকার৷ এর মধ্যে দেশজুড়ে বেড়েছে কৃষক আন্দোলন৷ বেড়েছে কৃষকদের আত্মহত্যার খবর৷ ঋণ মকুবের দাবিতে ক্রমাগত আন্দোলন করেছেন কৃষকরা৷ কৃষকদের আন্দোলনে তাল দিয়েছে বিরোধীরাও৷ বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ নির্বাচনগুলিতেও দেখা গিয়েছে কৃষক অধ্যুষিত এলাকায় বিজেপির তুলনায় ভাল ফল করছে কংগ্রেস৷ কর্ণাটক তো বটেই উপনির্বাচনগুলিতে বিজেপির হারের পিছনে অনেকে কৃষক অসন্তোষকেই দায়ী করছিলেন৷

[সরকারের কাজে হস্তক্ষেপ করতে পারবেন না উপরাজ্যপাল, সুপ্রিম স্বস্তিতে কেজরি]

কৃষক ইস্যুতে সরকার যখন কার্যত কোণঠাসা তখনই মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী৷ প্রতিশ্রুতিমতো বাড়ানো হল ফসলের দাম৷ সরকারের দাবি, এরপর থেকে প্রতিটি ফসলের ক্ষেত্রেই উৎপাদন মূল্যের অন্তত দেড়গুণ দাম পাবেন কৃষকরা৷ এর ফলে ২০২২ সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করার যে প্রস্তাব সরকার দিয়েছে তা বাস্তবায়িত হবে৷ যদিও, নতুন ন্যূনতম মূল্য নিশ্চিত করতে হলে সরকারের কোষাগার থেকে যে ব্যাপক ক্ষতি হবে তা কীভাবে পূরণ হবে তাঁর কোনও সদুত্তর মেলেনি৷ তাছাড়া ফসলের দাম বাড়লে যে মূল্যবৃদ্ধির সম্ভাবনা থেকে যায় তা রুখতে কী পদক্ষেপ করা হবে তাও স্পষ্ট নয়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.