Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

নোট বাতিলের জেরে পোয়াবারো এই সংস্থাগুলির

কিন্তু কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০১৬, ১৬:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৯, ২০১৬, ১৬:২৪

options
link
নোট বাতিলের জেরে পোয়াবারো এই সংস্থাগুলির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশে হায় হায় রব৷ ব্যাঙ্কের সামনে পারলে এখনই লাইন দিয়ে বসে থাকেন ৫০০ ও ১০০০ টাকার নোটের মালিকরা৷ কার ঘরে কত আছে কে জানে? এই টালমাটাল পরিস্থিতিতে অবশ্য বেশ খুশি গুটি কয়েক কোম্পানি৷ যেখানে হয় ভারচুয়াল লেনদেন৷

প্রধানমন্ত্রীর মোদির ঘোষণার পর থেকেই নড়চড়ে বসেছে ডিজিটাল লেনদেনের কোম্পানিগুলি৷ ইতিমধ্যেই হয়তো অনেকের মোবাইলে হয়তো মেসেজ আসতেও শুরু করেছে অনলাইন পেমেন্টের উপকারিতা জানিয়ে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও এটিএম প্রতারণার পর থেকে এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল অনলাইন লেনদেন৷ হ্যাক হওয়ার ভয়ে অনেকেই পেটিএম, ডিজিটাল ওয়ালেট, ক্যাশলেস ব্যবস্থার সুবিধাগুলি নেওয়া বন্ধ করে দিয়েছিলেন৷ ফলে এক ধাক্কায় অনেকটাই ব্যবসা কমে গিয়েছিল পেটিএম, মোবিকুইক, ফ্রি চার্জ এর মতো সংস্থাগুলির৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার ফের আশার আলো দেখছে এই কোম্পানিগুলি৷ তাই নতুন করে অনলাইন পেমেন্টে উৎসাহ দিচ্ছে সংস্থাগুলি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

ক্যাশলেস অপশনে যাচ্ছে ওলা, উবের, বুক মাই শো-র মতো সংস্থাগুলিও৷ মোদির ‘ডিজিটাল ইন্ডিয়া’য় কাগজের টাকার ঝামেলা ভুলে অনলাইনেই মূল্য চোকাতে উৎসাহ দিচ্ছে সংস্থাগুলি৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.