Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
করোনা

দেশে একদিনে আক্রান্ত প্রায় ৬৪ হাজার, মৃত হাজারেরও বেশি, পাল্লা দিচ্ছে করোনাজয়ীর সংখ্যাও

গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে আট লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২০, ০৯:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২০, ০৯:৫৬

options
link
দেশে একদিনে আক্রান্ত প্রায় ৬৪ হাজার, মৃত হাজারেরও বেশি, পাল্লা দিচ্ছে করোনাজয়ীর সংখ্যাও zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা সংক্রমণের লাগামহীন বৃদ্ধি অব্যাহত। আগস্টের শুরু থেকেই দেশে প্রায় প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছিলেন। সেই ধারা অব্যাহত থাকল বৃহস্পতিবারও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনার কবলে পড়লেন প্রায় ৬৫ হাজার মানুষ। তবে, আক্রান্তের থেকেও বেশি উদ্বেগজনক হল এদিনের মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে হাজারেরও বেশি মানুষের।

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৪ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কিনা গতকালের থেকে খানিকটা কম। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৬১ হাজার ৯৯১ জন। এদের মধ্যে ১৭ লক্ষ ৫১ হাজার ৫৫৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৬ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। এটিও রেকর্ড। দেশে এখনও চিকিৎসাধীন ৬ লক্ষ ৬১ হাজার ৫৯৫ জন করোনা রোগী। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। তবে শুধু আগস্ট মাসের সংক্রমণের নিরিখে আমেরিকা এবং ব্রাজিলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে এদেশ।

[আরও পড়ুন: জাতীয় পতাকার অবমাননা! তেরঙ্গা ফেস মাস্কে নিষেধাজ্ঞা জারির আরজি মুসলিম মহিলা বোর্ডের]

গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও বেড়েছে উদ্বেগজনক হারে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৮ হাজার ৪০ জনে। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতিমধ্যেই দেশে ২ কোটি ৭৬ লক্ষের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ৪৮ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.